মৃত্যুর আগে বিচার দেখে যেতে চাই: শহীদ আবু সাঈদের বাবা

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১২:৩৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। গুলি করে ছেলেকে হত্যার দায়ে ট্রাইব্যুনালে এসে আসামিদের কঠোর শাস্তির দাবি জানালেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। বললেন, মৃত্যুর আগে বিচার দেখে যেতে চাই।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। 

মকবুল হোসেন আদালতকে জানান, তার ছেলে সাঈদ মেধাবী ছিলেন। তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পান। আর এসএসসিতে পান গোল্ডেন এ প্লাস পেয়েছে। পরে ভর্তি হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগে। 

শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন।

তিনি আরও জানান, ২০২৪ সালের ১৬ জুলাই মাঠে থেকে কাজ করে বাড়ি এসেম জানতে পারেন ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। পরে শুনেন সাঈদ মারা গেছেন। 
ছেলের মৃত্যুর খবর এটা শুনে মাথায় তার আকাশ ভেঙে পড়ে বলেও জানান তিনি। 

এরপর হাসাপাতালে পাঠান দুই ছেলে ও দুই মেয়ের জামাইকে। প্রথমে তাদের পুলিশ সাঈদের লাশ দেখতে দেয় না। 

সাঈদের বাবা বলেন, রাত ৩টায় লাশ বাড়িতে আনি। প্রশাসন রাতেই দাফন করতে বলে। রাজি হইনি। পরদিন দুই জানাজা শেষে বাড়ির কবরস্থানে দাফন করি।

তিনি বলেন, ছেলের লাশটা একবার দেখি। মাথার পেছন দিয়ে রক্ত। পুরা বুকটা গুলিতে ঝাঁঝরা, রক্ত দিয়ে মাখা। শুনেছি আমির আলী ও সুজন গুলি করছে। কয়দিন আগে ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়া গলা চেপে ধরে মেরেছে।

ছেলে শহীদ হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই হত্যার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি চাই। ছাত্রলীগ, যুবলীগসহ জড়িতদের কঠোর শাস্তি চাই।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেলো বছর আন্দোলন যখন সারাদেশে ছড়িয়ে পড়েছিলো, তখন ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ। 

২৫ বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাঈদের পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়লে, সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদেই সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। 

আরবিএস
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর