ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্টের সিদ্ধান্ত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১১:২১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ডোপ টেস্টের আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য মো. আখতারুজ্জামান সভাপতিত্বে সিন্ডিকেটের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় ডোপ টেস্ট সংক্রান্ত একটি নীতিমালা তৈরির জন্য সিন্ডিকেট সদস্য ও ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. টিটো মিঞাকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়: বিকেলে ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাদক নির্মূলে ও মাদকাসক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের চিহ্নিতকরণে গৃহীত এই উদ্যোগ কিভাবে বাস্তবায়ন করা হবে জানতে চাইলে ডা. টিটো মিঞা জানান, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডোপ টেস্টের সক্ষমতা নেই। এজন্যে প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতি প্রয়োজন। টেস্ট বিশ্ববিদ্যালয় করবে নাকি অন্য কোন প্রতিষ্ঠানে করা হবে এসব বিষয়ে আমরা কাজ করছি। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী একাত্তরকে জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও প্রতিবছর নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়টি সভায় প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। তবে সক্ষমতা অনুযায়ী পর্যায়ক্রমে প্রত্যেক বর্ষের শিক্ষার্থীদের একবার করে ডোপ টেস্ট করানো হবে। 


একাত্তর/আরএইচ

অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর