ঢাবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে কর্মসূচি

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৩:০৩ পিএম

২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৬ মার্চ ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের সকল কেন্দ্রীয় ভবন, আবাসিক হল ও হোস্টেলে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। দিবসটি পালনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাইবৃন্দ সকাল ৫টা ৪৫ মিনিটে ‘স্মৃতি চিরন্তন’ চত্বরে জমায়েত হবেন।

এরপর সকাল ৬টায় উপাচার্যের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ বা’দ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিআ’য় শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং কর্মচারী পরিবারের সন্তানদের মাঝে মিষ্টি বিতরণ করা হবে।

আগামী ২৯ মার্চ বেলা ১১টা ৩০ মিনিটে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করবেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থাকবেন।

একাত্তর/আরএ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর