ঢাবি শিক্ষার্থীর মাস্টার্স ভর্তিতে এগিয়ে এলেন ছাত্রদল নেতা তারিক

আপডেট : ০৪ মে ২০২৬, ১০:১০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক মেধাবী শিক্ষার্থীর মাস্টার্স ভর্তির পথ সুগম করতে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। অর্থাভাবে ঝরে পড়ার শঙ্কায় থাকা ওই শিক্ষার্থীর ভর্তির প্রয়োজনীয় সব দায়িত্ব নিয়েছেন তিনি। তরিকুল ইসলাম তারিক জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক।

সহায়তা পাওয়া ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র এবং বর্তমানে স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী। 

আগামী ৭ মে তার মাস্টার্সে ভর্তির শেষ সময়। কিন্তু স্কলারশিপ পরীক্ষার ফি প্রদান, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, এফিডেভিট এবং পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত কাজে নিজের জমানো সব অর্থ ব্যয় করে ফেলেন তিনি। 

অন্যদিকে, পরিবার ঋণে জর্জরিত থাকায় সেখান থেকেও কোনো সহায়তা নেওয়া সম্ভব ছিল না। এমন অনিশ্চয়তার মধ্যে হলের এক বড় ভাইয়ের মাধ্যমে তিনি তরিকুল ইসলাম তারিকের সঙ্গে যোগাযোগ করেন।  

সোমবার (৪ মে) সন্ধ্যায় বিষয়টি জানার পরপরই তরিকুল ইসলাম তারিক ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিকভাবে ভর্তির প্রয়োজনীয় অর্থ সহায়তা হিসেবে পৌঁছে দেন।

সহায়তা পেয়ে ওই শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, টাকার অভাবে আমার পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এমতাবস্থায়, আমি আমার হলের এক বড় ভাইয়ের মাধ্যমে ছাত্রদল নেতা তারিক ভাইয়ের বিষয়ে জানতে পারি। তার কাছে সমস্যার কথা তুলে ধরি।  তারিক ভাই আমার সমস্যার কথা শুনে যেভাবে এগিয়ে এসেছেন, তাতে আমি মানসিকভাবে নতুন উদ্দীপনা পেয়েছি। তিনি আমার জীবনে নতুন করে বাঁচার প্রেরণা জুগিয়েছেন। আমি ও আমার মা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।

বিষয়টিকে কেবলই একজন শিক্ষার্থীর প্রতি কর্তব্যবোধ হিসেবে দেখছেন তরিকুল ইসলাম তারিক। তিনি বলেন, রাজনীতির ঊর্ধ্বে হলো মানবিকতা। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাবির একজন মেধাবী ছাত্রের পড়াশোনা কেবল টাকার অভাবে বন্ধ হয়ে যাবে—এটি মেনে নেওয়া যায় না। ছেলেটির সংকটের কথা শুনে আমি স্থির থাকতে পারিনি এবং ব্যক্তিগত উদ্যোগে সমাধান করার চেষ্টা করেছি। তিনি আরও বলেন, ছাত্র রাজনীতির মূল লক্ষ্যই হওয়া উচিত সাধারণ শিক্ষার্থীদের সেবা করা এবং সংকটে তাদের পাশে দাঁড়ানো। 

আরবিএস
বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক কাঠামো লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেওয়া বেশ কিছু পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।...
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর