সাত বছর পর জীবিত ফিরলেন ‘নিখোঁজ’ তরুণী, এলাকায় চাঞ্চল্য

আপডেট : ০৪ মে ২০২৬, ০৫:২২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অপহরণ ও হত্যা মামলার কথিত ভিকটিম নিখোঁজের দীর্ঘ সাত বছর পর জীবিত উদ্ধার হয়েছেন তারই নিজ এলাকা থেকে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৩ মে) রাতে ভোলাহাট-ঢাকা বাসস্ট্যান্ডের বিআরটিসি কাউন্টারের সামনে থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) বিকালে এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার। 

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩১ মে ভোলাহাট থানার খালেআলমপুর গ্রামের বাসিন্দা মো. আবুল হোসেনের মেয়ে আয়েশা খাতুন নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। দীর্ঘদিন তার কোনো খোঁজ না পেয়ে ভিকটিমের মা আদুরী বেগম আদালতে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। যেখানে দণ্ডবিধির ৩৬৪/৩০২/১০৯ ধারায় অভিযোগ আনা হয়।

প্রাথমিকভাবে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলেও পরবর্তীতে একই ঘটনায় সিআর ১৯৯/২০২৪ (ভোলা) নম্বরের অপর মামলাটি পুনরায় তদন্তের জন্য ভোলাহাট থানায় নথিভুক্ত হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে আয়েশাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই দীর্ঘ সময় তিনি কোথায় এবং কার সঙ্গে ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দীর্ঘদিন পর নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে পরিবারে স্বস্তি ফিরলেও, মামলার ভবিষ্যৎ ও এই দীর্ঘ অনুপস্থিতির প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। 

আরবিএস
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর