হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে বাধা নেই: চেম্বার আদালত

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পিএম

সারাদেশের এমপিওভুক্ত মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণ বা মৌখিক পরীক্ষা পরিচালনায় কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আগামী ১৫ অক্টোবর থেকে এই ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

প্রধান শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় চেম্বার আদালত স্থগিত করায় এ আদেশ কার্যকর হয়েছে। তবে একই সঙ্গে রিট আবেদনকারী ৪৬ জন শিক্ষকের জন্য প্রধান শিক্ষকের ৪৬টি পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের এ তথ্য জানান।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ মার্চ এক সংশোধনীর মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পদে আবেদনের জন্য ন্যূনতম ১৮ বছরের চাকরির অভিজ্ঞতার শর্ত নির্ধারণ করে সরকার। এই অভিজ্ঞতার শর্তের বৈধতা চ্যালেঞ্জ করে প্রথমে ১২ জন এবং পরবর্তীতে আরও ৩৪ জনসহ সর্বমোট ৪৬ জন শিক্ষক হাইকোর্টে আলাদা রিট আবেদন করেন।

রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত নির্ধারণ সংক্রান্ত সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। পরে হাইকোর্টের ওই রায়ের স্থগিতাদ্ধেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানালে চেম্বার জজ আদালত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেন। এর ফলে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে নির্ধারিত ভাইভা পরিচালনায় কোনো আইনি বাধা থাকলো না।

একাত্তর/এসি
পুরো রমজান মাসে দেশের সব সরকারি ও বেসরকারি হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই স্থগিতাদেশ দেন।
রমজানের শুরুতে ১৮ ফেব্রুয়ারি থেকেই পুরো রোজার মাসে সারাদেশের সব সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয় সচিবকে এই...
দেশের ছয় বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ আবেদন শুরু হয়, চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশকে স্থগিত করে দেওয়া চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোনো বাধা...
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৯১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
মহাবিশ্বের গভীরতম রহস্য উন্মোচন ও ‘মহাজাগতিক উচ্চ-শক্তিসম্পন্ন নিউট্রিনো’ আবিষ্কারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর পদার্থবিজ্ঞানে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার অর্জন করেছেন ৮২ বছর বয়সী...
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর