হাসপাতালে বেড বাড়লেও ডাক্তার-নার্স বাড়েনি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম

দেশের সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানো হলেও সে অনুপাতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসহকারীর পদ বৃদ্ধি করা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। এর ফলে একজন চিকিৎসককে ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগীর চিকিৎসা নিশ্চিত করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু সংকট মোকাবিলায় করণীয় শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত লোকবলের অভাবে চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। ফলে দেশে প্রতিবছর বিপুলসংখ্যক নতুন চিকিৎসক তৈরি হলেও সেবা প্রদানের উপযুক্ত পরিবেশ ও কাঠামোর অভাবে তারা দেশে থাকতে উৎসাহিত হচ্ছেন না। এ কারণে রোগী এবং চিকিৎসক—উভয় পক্ষই চিকিৎসার প্রয়োজনে বা পেশাগত কারণে দেশের বাইরে চলে যেতে চাচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রথমেই দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাকে পরিকল্পিতভাবে ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ডেঙ্গু চিকিৎসার সার্বিক প্রস্তুতি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে ডা. এম এ মুহিত জানান, ডেঙ্গু বিস্তার রোধে প্রধান শর্ত হলো জীবাণুবাহী এডিস মশার বংশবৃদ্ধি ও আবাসস্থল ধ্বংস করা। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারা দেশে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গুর ভয়াবহতা ও মৃত্যুঝুঁকি কমাতে তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের চিকিৎসক, নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্টদের ডেঙ্গু চিকিৎসায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে দেশের প্রান্তিক হাসপাতালেই রোগীরা সঠিক চিকিৎসা সেবা পান।

একাত্তর/এসি
অসুস্থ হওয়ার পর চিকিৎসার পেছনে দৌড়ানোর চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমেই জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকেই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 
আগামী অক্টোবরের মধ্যেই দেশের পাঁচ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল চালু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
ঢাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত রোগীদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৯১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
মহাবিশ্বের গভীরতম রহস্য উন্মোচন ও ‘মহাজাগতিক উচ্চ-শক্তিসম্পন্ন নিউট্রিনো’ আবিষ্কারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর পদার্থবিজ্ঞানে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার অর্জন করেছেন ৮২ বছর বয়সী...
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
দেশে চলমান এলপিজি সংকট মোকাবিলা এবং বাজারে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি ও দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর