ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে সোমবার থেকে

আপডেট : ১২ মে ২০২৪, ০৭:৩৪ পিএম

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল পুনঃনিরীক্ষণের আবেদন জমা শুরু হবে সোমবার থেকে।

আবেদন গ্রহণ চলবে আগামী ১৯ মে পর্যন্ত। ফল পুনঃনিরীক্ষণে প্রতি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১২৫ টাকা।

রোববার ঢাকা শিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।

শুধু টেলিটক প্রিপেইড ফোন থেকে RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।

একই এসএমএসে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে। এতে সম্মত থাকলে RSC <স্পেস> YES <স্পেস> পিন নম্বর <স্পেস> যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে (যেকোনও) ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে মোট ২৫০ টাকা ফি কাটা হবে।

কেএসএইচ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
চলতি বছরের এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হবে শুক্রবার থেকে।
ভারতের রাজধানীর দক্ষিণ দিল্লির সাউথ ক্যাম্পাসের অন্যতম ব্যস্ত আবাসিক এলাকা সত্য নিকেতনে একটি পাঁচতলা ছেলেদের হোস্টেল (পেয়িং গেস্ট) ভবন ধসে পড়ে এক মর্মান্তিক বিপর্যয় ঘটেছে। ‘হোস্টেল ডেজ’ নামের এই...
দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভারতের রাজধানীর নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় বহুতল হোস্টেল ভবন ধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল...
টেলিভিশনের রঙিন পর্দায় যিনি এতদিন অত্যন্ত প্রতাপের সাথে অপরাধীদের হাঁড়ি-হাঁড়ি খবর ফাঁস করতেন এবং অন্যায়ের বিরুদ্ধে 'মিশন ইম্পসিবল' সাজিয়ে নীল বাতি জ্বালাতেন, সেই গ্ল্যামারাস টিভি স্টার নিজেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর