একাদশে ভর্তি তিন ধাপে, শুরু ২৬ মে

আপডেট : ১৪ মে ২০২৪, ০১:৪৮ পিএম

একাদশ শ্রেণিতে এবার তিন ধাপে ভর্তির আবেদন করা যাবে। প্রথমে ধাপে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে ২৬ মে থেকে ১১ জুন পর্যন্ত। আন্তঃবোর্ড জানিয়েছে, ১৫০ টাকা দিয়ে সর্বোচ্চ ১০ ও সর্বনিম্ন পাঁচ কলেজে ভর্তির আবেদন করা যাবে। আর জুলাইয়ের শেষে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের। এবার একাদশে আসন আছে প্রায় ২৫ লাখ। আর এসএসসিতে উত্তীর্ণ ১৬ লাখের কিছু বেশি। তাই কোনো শিক্ষার্থী ভর্তির বাইরে থাকবে না। 

এসএসির প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর উত্তীর্ণের পর এবার টার্গেট একাদশে ভর্তির সুযোগ নিশ্চিত করা।  এবারো অনলাইনে ভর্তির আবেদন করার সুযোগ অব্যহত রাখছে মন্ত্রণালয়।

যে কার্যক্রম শুরু হবে ২৬ মে থেকে। তিনধাপে আবেদন করা যাবে। প্রথম ধাপ শেষ হচ্ছে ১১ জুন। ১৫০ টাকা দিয়ে সর্বোচ্চ ১০ কলেজে আবেদন করা যাবে।

আন্তঃ শিক্ষাবোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শিক্ষার্থীরা পাওয়া নম্বর বিবেচনা করে যদি কলেজ নির্বাচন করে, তাহলে সেই কাঙ্খিত কলেজ পাবে। কিন্তু আমরা দেখেছি, যদিও কেউ মধ্যম মানের কলেজ পাওয়া যোগ্য হলেও সে পাঁচটি প্রথম মানের কলেজের অপশন দিয়ে রাখছে। এতে সে সিলেকশন পাচ্ছে না।  

গেলো কয়েক বছরের মতো এবারো কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এক প্রশ্নের জবাবে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যঅপক মোহাম্মদ ইউসূফ বলেন, শিক্ষার্থীদের চাহিদা থাকলেও বড় কলেজের আসন বাড়ানোর সুযোগ থাকেনা।

তিনি বলেন, ভর্তির ক্ষেত্রে নানা বিশৃঙ্খলার সৃষ্টি হয় বলে এই ব্যবস্থায় আসা হয়েছে। তবে এতে প্রকৃত মেধা যাচাই করা যাচ্ছে না। কিন্তু সরকারের হাতে এই মুহূর্তে বিকল্প ভালো আর পদ্ধতি নেই। বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী বাড়ানোর সম্ভব নয়। তবে ভবিষ্যতে এই বিভাগে শিক্ষার্থী কমানোর চিন্তা করছি। 

একাত্তর/এসি
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করার পরও বিপুলসংখ্যক শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন প্রক্রিয়ায় অংশ নেয়নি। শনিবার, প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত দ্বিতীয় ধাপের...
চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।রোববার প্রকাশিত নীতিমালায় জানানো হয়, এবারও শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে অনলাইনে ভর্তির আবেদন...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্বভার নেওয়ার পর নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন,...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও বৈশ্বিক কূটনীতিতে এক অনন্য অধ্যায় সূচনা হতে যাচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর। ওই দিন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ...
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করার পরও বিপুলসংখ্যক শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন প্রক্রিয়ায় অংশ নেয়নি। শনিবার, প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত দ্বিতীয় ধাপের...
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর