এসএসসি পরীক্ষায় দেশ সেরা যে স্কুল

আপডেট : ১৪ মে ২০২৪, ০৬:০৭ পিএম

তৃতীয়বারের মতো এসএসসি পরীক্ষার ফলাফলে দেশ সেরা হয়েছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস স্কুল। এই প্রতিষ্ঠানে ২৯৫ শিক্ষার্থীর সবাই পাস করেছেন, জিপিএ-ফাইভ পেয়েছেন ২৯৪ জন।

টানা তিন বছরের এমন সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা।

রোববার পরীক্ষার ফল ঘোষণার আগে থেকেই বিদ্যালয়ে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। বাঁধভাঙা আনন্দে আত্মহারা সবাই। যোগ হয়েছে দেশ সেরা হওয়ার বাড়তি অর্জন।

শিক্ষার্থীরা জানান, শিক্ষকরা তাদের প্রতিটা ধাপ পার হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষকদের সহায়তা এবং উৎসাহ তাদের ফলাফলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

দেশ সেরা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করায় শিক্ষার্থীদের পাশাপাশি আনন্দে ভেসেছেন অভিভাবকরাও।

আর শিক্ষকরাও তাদের পরিশ্রমের ফল পেয়ে আবেগাপ্লুত। জানান, পরিশ্রম করলে তার ফল আসবেই।

এনএকেএম হাইস্কুল এন্ড হোমস্ -এর প্রধান শিক্ষক ইমন হোসেন বলেন, আমাদের চমৎকার অর্জনের পেছনে রয়েছে ছাত্রদের পরিশ্রম এবং শিক্ষকদের সহায়তা।

নরসিংদীর মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা জানান, নিয়মানুবর্তিতা এবং কঠোর পরিশ্রমই প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যের মূলমন্ত্র।

রোববার গণভবনে এসএসসি-সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এতে গড় পাসের হার ছিলো ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। যশোর বোর্ডে সর্বোচ্চ পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ। আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ।

 

একাত্তর/আরএ
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর