পটুয়াখালীতে ভিসি অপসারণের কর্মসূচিতে বহিরাগতদের হামলা

আপডেট : ১১ মে ২০২৬, ০৪:২০ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলা অবস্থান কর্মসূচিতে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। 

এই হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা ঘটনার বিচার না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ ঘোষণা করেছে। অন্যদিকে, বিকেলেশিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা যৌথ সাংবাদিক সম্মেলন ডেকেছেন।

আহতদের মধ্যে আটজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যার সেন্টারে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন— অধ্যাপক এ বি এম সাইফুল ইসলাম, ড. আবদুল মালেক, ড. মো. আতিকুর রহমান, ড. নিজাম উদ্দীন, ড. মো. শহিদুল ইসলাম, ড. ননী গোপাল, ড. রিপন চন্দ্র পাল, পরিচালক (অর্থ ও হিসাব) মো. জসিম উদ্দিন এবং কর্মকর্তা নাসরিন আক্তার।

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক ও কর্মকর্তা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা ভিসির অপসারণ এবং প্রো-ভিসি অধ্যাপক হেমায়েত জাহানের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

আন্দোলনকারীদের অভিযোগ, এ সময় ভিসির সমর্থনে দুমকি উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব রিপন শরিফের নেতৃত্বে শতাধিক বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে। তারা কর্মসূচিতে বাধা দেয় এবং শিক্ষক-কর্মকর্তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হট্টগোল শুরু হয়। পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লেও হামলার প্রায় এক ঘণ্টা পরও ঘটনাস্থলে পুলিশ না পৌঁছানোর অভিযোগ করেছেন শিক্ষকরা।

ক্যাম্পাসে বহিরাগতদের হামলা ও প্রবেশের ঘটনায় শিক্ষকরা চরম নিরাপত্তাহীনতা প্রকাশ করেছেন। তারা এই হামলার জন্য ভিসির মদদপুষ্টদের দায়ি করে বিচার দাবি করেছেন।

তবে অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ভিসি ড. কাজী রফিকুল ইসলাম বলেন, হামলার বিষয়ে আমি কিছুই জানি না। মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভিসিদের সঙ্গে একটি বৈঠক রয়েছে। সেখানে যোগ দিতে আজ সকাল আটটায় আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। বহিরাগতদের হামলার বিষয়টি খতিয়ে দেখা হবে।

বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

একাত্তর/এসি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-রেজিস্টার মুহাম্মদ ইমাদুল হককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে মোট আটটি...
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ...
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের ৫৪তম সভায় দীর্ঘদিনের আন্দোলনের অবসান ঘটিয়ে অবশেষে গৃহীত হলো যুগান্তকারী সিদ্ধান্ত।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) রেজিস্টার, প্রক্টরসহ ৯ পদে দায়িত্ব পালন করা অধ্যাপক  ড. সন্তোষ কুমার বসুকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর