র‌্যাগ দিয়ে সাজা পেলো পবিপ্রবির তিন শিক্ষার্থী

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. ইকতিয়ার উদ্দিনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৪১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী কৃষি অনুষদের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য, মাৎস্য বিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য এবং কৃষি অনুষদের দ্বিতীয় সেমিস্টারের এক শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসে র‌্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

তদন্ত কমিটির এক সদস্য বলেন, অভিযোগ প্রমাণের ভিত্তিতেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নবীন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে।

একাত্তর/এসি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-রেজিস্টার মুহাম্মদ ইমাদুল হককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে মোট আটটি...
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলা অবস্থান কর্মসূচিতে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিকসহ অন্তত...
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের ৫৪তম সভায় দীর্ঘদিনের আন্দোলনের অবসান ঘটিয়ে অবশেষে গৃহীত হলো যুগান্তকারী সিদ্ধান্ত।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) রেজিস্টার, প্রক্টরসহ ৯ পদে দায়িত্ব পালন করা অধ্যাপক  ড. সন্তোষ কুমার বসুকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর