আবারও সংগীতের জগতে ফিরতে চান আলিফ

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৯:২৫ পিএম

সংগীত জগতের পরিচিত মুখ কণ্ঠশিল্পী ও উপস্থাপক আলিফ আলাউদ্দিন অনেকদিন ধরেই কিডনি রোগে ভুগছেন। পলিসিস্টিক কিডনি রোগ আক্রান্ত এই শিল্পী এখন অপক্ষোয় আছেন কিডনি ট্রান্সপ্লান্টের। নিয়মিত ডায়ালাইসিস চালিয়ে যাচ্ছেন তিনি।

শারীরিক সামর্থ্য ফিরে পেলেই যাবেন শল্য চিকিৎসায়। সবার দোয়ায় আবারো মিউজিক আর শো'তে ফিরতে চান এই গুণী শিল্পী।

আলিফ প্রায় ১৫ বছর ধরে কিডনি সমস্যায় ভুগছেন। বিষয়টি লোকচক্ষুর আড়ালে রাখলেও গত বছর জানান দেন। গত বছরের জুনে তিনি জানান, তার দুটি কিডনির ৮০ শতাংশই অকেজো।

এরমধ্যে তিনি করোনায়ও আক্রান্ত হয়েছিলেন। যে কারণে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে গান গাইতে পারেননি। করোনা থেকে সুস্থ হবার পর আলিফ আলাউদ্দিন এখন প্রস্তুতি নিচ্ছেন কিডনি প্রতিস্থাপনের। এর জন্য শারীরিক সামর্থ্য অর্জনের প্রক্রিয়াতে রয়েছে।

আলিফ আলাউদ্দিন এখন নিজ বাসাতেই আছেন। বাসায় মেয়ে ফিওনার সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। ছোটখাটো খুনসুটি আর হাসিখুশি সময়ের মধ্য দিয়ে এনার্জি নেয়ার চেষ্টা করছেন তিনি।

আলিফ জানালেন, কিডনি প্রতিস্থাপন করা ছাড়া এখন আর তেমন কোনও বিকল্প নেই। সেই প্রস্তুতি শুরু হয়েছে এর মধ্যে।

গেল বছর বাবা আলাউদ্দিন আলীকে হারিয়েছেন। হারিয়েছেন শ্বশুরকেও। জীবনের এই দু:সময় কবে কাটবে, জানা নেই আলিফের।

তবে ছোট্ট মেয়েটার জন্যে আরও কিছুদিন বাঁচতে চান তিনি। সেই জন্য সবার দোয়া চাইলেন। যেন আবারো সুস্থ হয়ে ফিরতে পারেন প্রিয় সংগীতের জগতে।


একাত্তর/ এনএ
বিশ্বজুড়ে সুন্দরের সবচেয়ে বড় মহাযজ্ঞের অবসান ঘটিয়ে অবশেষে উদযাপিত হলো নতুন বিশ্ব সুন্দরীর অভিষেক। ভিয়েতনামের চোখধাঁধানো নাহ ট্রাং শহরে আয়োজিত 'মিস ওয়ার্ল্ড ২০২৬' আসরের রক্ত গরম করা ফাইনালে...
মাথায় ঝলমলে এক বিশ্বসুন্দরীর মুকুট পরার সুদূরপ্রসারী স্বপ্ন নিয়ে ভিয়েতনামের জমকালো মঞ্চে পা রেখেছিলেন বাংলাদেশের সামানজার সাঈদ। মূল লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ‘বিউটি উইথ আ পারপাস’-এ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর...
হিমালয়ের কোলঘেঁষা গিরোং স্থলবন্দরটি এক সময় ছিল চীন ও নেপালের সীমান্ত যোগাযোগের প্রাণকেন্দ্র। পর্যটক ও ব্যবসায়ীদের গমগমে পদচারণায় প্রতিদিন মুখরিত থাকত দুই দেশের ট্রানজিট পয়েন্টটি। কিন্তু আজ তা এক...
ভারতের মুর্শিদাবাদে বিশ্ব দূরপাল্লার সাঁতারে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের ফয়সাল আহমেদ। ফয়সাল ছাড়াও এই প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুরা দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জয় করেছেন।
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
ভারতের নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা বেসরকারি ‘পেয়িং গেস্ট’ হোস্টেল ধসে পড়ার ঘটনায় রাজধানী জুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ‘হোস্টেল ডেজ’ নামের ওই ভবনটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর