ছেলের কাণ্ডে বন্ধ শাহরুখের বিজ্ঞাপন প্রচার

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০৮:২১ পিএম

প্রমোদতরীতে মাদককাণ্ডে আটকের পর একের পর এক সংবাদের শিরোনাম হয়েই চলেছেন শাহরুখ। কখনো আদালত, কখনো পুত্রের শোকের মতো ব্যক্তিগত কারণগুলো উঠে এলেও এবারের আঘাত সরাসরি কিং খানের ক্যারিয়ারে। পুত্র আরিয়ান খানের গ্রেপ্তারের কারণে অনলাইন শিক্ষাদানের নামী সংস্থা বাইজুসের বিজ্ঞাপন থেকে সরিয়ে দেওয়া হয়েছে শাহরুখ খানকে।

সংস্থাটি শাহরুখকে দিয়ে করানো সব বিজ্ঞাপন বন্ধ করে দেয়ার এমন দাবিই তোলা হয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইকনমিক টাইমস-এ প্রকাশিত এক রিপোর্টে।

২০১৭ সাল থেকে শাহরুখ খান অনলাইনে শিশুদের বিভিন্ন কিছু শেখানোর এই জনপ্রিয় প্ল্যাটফর্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠানটির ক্যাম্পেইনেও অংশ নিয়েছিলেন শাহরুখ খান। 

image


মাদকের সাথে আরিয়ানের নাম জড়িয়ে পড়ার পর শাহরুখের সাথে সাথে একের পর এক প্রশ্নের মুখে পড়ছে বিজ্ঞাপন সংস্থাগুলোও। সামাজিক মাধ্যমে আলাপ উঠেছে নিজের ছেলেকে উচ্ছন্নে যাওয়া থেকে ঠেকাতে না পারা যে ঠেকাতে পারে না সে অন্যদের শেখানোর পরামর্শ দিতে পারে কি না। কেউ কেউতো বিজ্ঞাপন থেকে শাহরুখকে সরিয়ে দেওয়ারও দাবি তোলেন রীতিমতো।

আরও পড়ুন: সরকার নামারে ৯০'র মতো গণঅভ্যুত্থান দরকার: ফখরুল

বিশেষ করে শিশুদের শেখানোর প্ল্যাটফর্ম হওয়ায় বাইজুসকে দ্রুতই এ কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আপাতত শাহরুখ খানের বিজ্ঞাপনগুলো বন্ধ রাখলেও বাইজুসের সঙ্গে এখনো আছেন শাহরুখ। জানা যায়, বাইজুসের সঙ্গে কিং খানের বার্ষিক তিন থেকে চার কোটি রুপির চুক্তি আছে।

বাইজুস থেকে সিদ্ধান্ত এলেও শাহরুখের যুক্ত থাকা অন্যান্য প্রতিষ্ঠানের থেকে চুক্তি বিষয়ক কোনো নতুন তথ্য জানা যায়নি।

এদিকে বিজ্ঞাপন ও সিনেমার শুটিং বন্ধ রাখায় আর্থিক লোকসানের সম্মুখীনও হচ্ছেন এই তারকা। মোটাদাগে, মাদককাণ্ডে ছেলে গ্রেপ্তার হওয়ার ঘটনার প্রভাব পড়া শুরু করেছে শাহরুখের ক্যারিয়ারে।


একাত্তর/টিএ

ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর