'রেহানার' জন্য প্রথম বাংলাদেশি হিসেবে পুরস্কৃত সাদ-বাঁধন

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ০২:০৫ পিএম

দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (১২ নভেম্বর) মুক্তি পাওয়া আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ এর খাতায় যোগ হলো আরও একটি অর্জন। 

এই সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য  অস্ট্রেলিয়ার ‘এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। প্রথম বাংলাদেশী হিসেবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার লাভ করলেন বাঁধন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ বিজয়ীদের তালিকা প্রকাশ করে। 

শুধু বাঁধন নয়, এই আয়োজনে পুরস্কৃত হয়েছেন নির্মাতা সাদও। একই সিনেমার জন্য নির্মাতা হিসেবে তিনি পেয়েছেন জুরি গ্র্যান্ড প্রাইজ।

১৪তম এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ডসে বাঁধনের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসরায়েলের আলেনা ওয়াইভি, রাশিয়ার ভ্যালেন্টিনা রোমানোভা সিসকাইরি, অস্ট্রেলিয়ার লিয়া পার্সেল ও নিউজিল্যান্ডের এসি ডেভিস। সবাইকে টপকে সেরার পুরস্কারটি নিজের করে নিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী।

উল্লেখ্য, পূর্ব ও দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়া, ও ওশেনিয়া ঘিরে গঠিত এশিয়া-প্যাসিফিক অঞ্চল। এই অঞ্চলের সিনেমা ও শিল্পীদের উৎসাহ দিতেই ২০০৭ সাল থেকে পুরস্কারটি দেওয়া হচ্ছে। এটি প্রদান করে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের ব্রিসবেন সিটি কাউন্সিল। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরে অনুষ্ঠিত এই আসরে ২৫টি দেশের ৩৮টি সিনেমা লড়েছে পুরস্কারের জন্য।



একাত্তর/এসএ

দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর