হিন্দিতে আসছে মানি হাইস্ট, প্রফেসরের চরিত্রে অর্জুন!

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ০১:২১ পিএম

স্পেনের গণ্ডি পেরিয়ে এবার ভারত মাতাবে নেটফ্লিক্সের বিখ্যাত ওয়েব সিরিজ 'মানি হাইস্ট'। বলিউড পরিচালক জুটি আব্বাস-মাস্তানের হাত ধরে হিন্দি ভাষায় আসছে 'থ্রি মাঙ্কিজ'। স্পেনীয় ওয়েব সিরিজ মানি হাইস্টের ধাঁচেই তৈরি হবে সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্যা ইণ্ডিয়ান এক্সপ্রেস রোববার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, আব্বাস-মাস্তানের এই সিনেমায় প্রফেসরের চরিত্রে তারকা অর্জুন রামপালের দেখা মিলবে। আব্বাসের ছেলে মুস্তাফাও অভিনয় করবেন এমন কথাও শোনা যাচ্ছে।

তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি পরিচালদের পক্ষ থেকে। 

পরিচালকের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রফেসরের চরিত্রে অর্জুন রামপালকেই ভাবা হচ্ছে। ডাকাতদের চরিত্রে মুস্তাফাসহ আরও কয়েকজনকে ভাবা হচ্ছে। প্রফেসরের পাশাপাশি তিনজন ডাকাতদেরও নানারকম চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা দেখানো হবে। 

ওই সূত্রের মতে, চলতি মাসের শেষে সিনেমার শ্যুটিং শুরু হবে। ভারতের একাধিক রাজ্যে চলবে শ্যুটিং। আর ২০২২ সালের শেষের দিকে মুক্তি পাবে থ্রি মাঙ্কিজ। 

আরও পড়ুন: পরীমনির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত

আন্তর্জাতির মানের থ্রিলারকে নতুন করে এর আগেও পরিচালনা করেছেন আব্বাস-মাস্তান। থ্রি মাংকিজ-এও নিজেদের ফ্লেভার রেখেছেন পরিচালক। এমনকি হিন্দিতে শোনা যাবে 'বেলা চাও' গানটিও এমনটই দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। 

২০১৭ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় স্প্যানিশ ওয়েব সিরিজ মানি হাইস্ট। ব্যবসাসফল এ সিরিজটি দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। গত সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছে 'মানি হাইস্ট সিজন ৫'-এর প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ মুক্তি পাবে ডিসেম্বরে।  


একাত্তর/আরবিএস  

নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবেই একজন খাঁটি শিল্পী।
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের শেষকৃত্যের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে এই গুণী শিল্পীর মরদেহ। মঙ্গলবার (৩০ জুন) নামাজে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর