দুর্ঘটনায় সুশান্তের পরিবারের পাঁচজনের মৃত্যু

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ০৯:০১ পিএম

বলিউডের অকালপ্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবারের পাঁচ সদস্য এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে বিহারের লাখিসারাইতে হলসি থানা এলাকায় একটি ট্রাক এবং একটি টাটা সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় প্রয়াতদের মধ্যে একজন সুশান্তের বড় বোনের স্বামী। এছাড়া এই অভিনেতার দুই ভাগনের মৃত্যু হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, সুশান্তের পরিবারের এই সদস্যরা হরিয়ানা পুলিশের অতিরিক্ত মহাপরিচালক ও পি সিংয়ের বোনের শ্রাদ্ধানুষ্ঠানে অংশ নিতে পাটনা থেকে জামুই ফিরছিলেন। ও পি সিং হলেন সুশান্ত সিং রাজপুতের দুলাভাই।

আরও পড়ুন: হিন্দিতে আসছে মানি হাইস্ট, প্রফেসরের চরিত্রে অর্জুন!

আহত ব্যক্তিদের প্রথমে সিকান্দারা মহকুমা হসপিটালে নেওয়া হয়। পরে তাঁদের পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতদের মধ্যে আরও আছেন লালজিত সিং, নেমানি সিং ওরফে অমিত শংকর, রামচন্দ্র সিং, মগিনা দেবী ও অনীতা দেবী। 

সুশান্তের পরিবারের পাঁচ সদস্য ছাড়াও ঘটনাস্থলেই মারা গেছেন গাড়িচালক এবং গুরুতর আহত হয়েছেন আরও চার জন। আহতদের পাটনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।


একাত্তর/এসজে
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর