ছবিতে ভিকি–ক্যাটরিনার বিয়ে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:২০ পিএম

শেষ পর্যন্ত গাঁটছড়া বাঁধলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। মিডিয়া থেকে অনেকটাই গোপন ছিল বিয়ের সকল আয়োজন। কিন্তু শেষমেষ ক্যাট-ভিকি দু’জনেই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি শেয়ার করেন।

image

লাল রঙের পোশাকে বধূ ক্যাটরিনা কাইফ। সাদা শেরওয়ানিতে বর ভিকি কৌশল।

মুহূর্তেই রাজস্থানের বিলাসবহুল হোটেলের বারান্দায় দাঁড়িয়ে থাকা নবদম্পতির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। 

কাঁচের কাজ করা পাল্কিতে চড়ে বিয়ের মণ্ডপে এসেন ক্যাটরিনা। ফুল দিয়ে সাজানো হয়েছিল কনের পাল্কি।

image

হাসি হাসি মুখে মনযোগ দিয়ে কাউকে দেখছেন নবদম্পতি।

সাদা ঘোড়ায় চেপে আসেন ভিকি। এভাবেই শুধু হয় বিয়ের অনুষ্ঠান। হলুদ, কমলা, গোলাপি পর্দা ঘেরা মণ্ডপে সাতপাকে বাঁধা পড়েন তারা।

আরও পড়ুন: পাল্কিতে ক্যাটরিনা, সাদা ঘোড়ায় চেপে এলেন ভিকি

সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লাল লেহঙ্গায় দেখা যায় ক্যাটরিনাকে। আর ঘিয়ে রঙের শেরওয়ানির সাথে পাগড়ি পড়েন ভিকি।

image

ভিকির হাত ধরে এগিয়ে যাচ্ছেন ক্যাটরিনা।

বিয়ের পর বাজির আলোয় আলোকিত হয়ে উঠে রাজস্থানের বিলাসবহুল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায়। খবর দ্যা এক্সপ্রেস, আনন্দবাজার।

image

মালা বদল করছেন সময়ের আলোচিত দুই তারকা।

বিয়েতে চার লাখ রুপির কেকের সঙ্গে ছিল মেওয়া কচুরি, গোঁদ পাক, ডাল বরফি, গুজরাতি বাখলয়া, কাজু পান, চকো বাইটের মতো একাধিক মিষ্টি।

কবাব, মাছের থালি থেকে রাজস্থানি ডাল বাটি চুরমা, ১৫ রকমের ডাল ছাড়াও বিদেশ থেকে এসেছিল ফল-সবজিও।

image

মালা বদলের পর হাস্যোজ্জ্বল ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ।

একাত্তর/আরএ

বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি...
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়েই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন। এমনকি তাদের প্রেমের খবরও ছিল সবার অগোচরে, যার পর ২০২১ সালের ডিসেম্বরে...
ইদানীং পর্দায় খুব একটা দেখা না গেলেও, একটা সময়ে ভারতের বিনোদন সাময়িকীগুলোতে জড় তুলতেন অভিনেত্রী জেরিন খান।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। পরকীয়ার অভিযোগ, বয়সের ফারাক নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছে এই দম্পতিকে। তবে তাদের ভালোবাসার সামনে কোনো কিছুই বাধা হয়ে...
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর