এবার কোরিয়ান সিনেমায় বাঙালি অভিনেত্রী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০৬:০৮ পিএম

কোরিয়ান সিনেমা বিশ্ববাজারে দারুণ অবস্থান তৈরি করে নিয়েছে। অস্কার থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারের পাশাপাশি দর্শকের কাছেও দক্ষিণ কোরিয়ার সিনেমার জনপ্রিয়তা প্রথম সারিতে। সেই কোরিয়ান সিনেমাতেই পা রাখছেন এক বাঙালি নায়িকা। তার নাম এনা সাহা।

কলকাতার তরুণ অভিনেত্রী এনা। শুরুটা করেছিলেন টিভি সিরিয়াল দিয়ে। এরপর বড় পর্দায় এসে নিজের অবস্থান পোক্ত করেন। শুধু তাই নয়, এই অল্প বয়সে প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন তিনি। এবার এনার পদযাত্রা কোরিয়ার উদ্দেশ্যে।

জানা গেছে, এই সিনেমার প্রযোজক জ্যাকি চ্যানের সহকারী ইয়াং জান জিং। বিশ্বখ্যাত তারকা জ্যাকি চ্যানকেও দেখা যেতে পারে সিনেমাটিতে। যদিও সেটা এখনো চূড়ান্ত হয়নি। এই সিনেমার প্রেক্ষাপট বেশ পুরনো। এতে এনা সাহাকে একজন ভারতীয় রানির ভূমিকায় দেখা যাবে। তার বিপরীতে থাকবেন কোরিয়ার দুই জনপ্রিয় নায়ক।

সিনেমাটির ৬০ শতাংশ শুটিং হবে কোরিয়ায় এবং বাকি ৪০ শতাংশ ভারতে। এনা যেহেতু ভারতীয় রানির চরিত্রে থাকছেন, তাই তার সংলাপের অনেকটা জুড়ে থাকবে হিন্দি। বাকিটা করা হবে ডাবিং। আগামী ফেব্রুয়ারিতেই সিনেমাটির শুটিং শুরু হবে।

এদিকে এনা সাহা এখন ব্যস্ত রয়েছেন ‘মাস্টার মশাই আপনি কিচ্ছু দেখেননি’ সিনেমার কাজে। এটি নির্মাণ করছেন শিলাদিত্য মৌলিক। এছাড়া তিনি অভিনয় করছেন পাভেল পরিচালিত ‘ডাক্তার কাকু’ সিনেমায়। যেখানে বাবা-ছেলের ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋদ্ধি সেন। তাদের সঙ্গী হচ্ছেন এনা।


একাত্তর/এসএ

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব।
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর