টিকা নিয়েও করোনা আক্রান্ত জন ও প্রিয়া

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১২:০৪ পিএম

এবার করোনায় আক্রান্ত হলেন ভারতীয় অভিনেতা জন আব্রাহাম এবং তার স্ত্রী প্রিয়া রুঞ্চল। সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামকে দেওয়া এক বিবৃতিতে নিজেদের অসুস্থতার কথা নিশ্চিত করেছেন এ অভিনেতা।

সোমবার (৩ ডিসেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, জন ও তার স্ত্রীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।  

জন ইন্সটাগ্রাম লিখেছেন, 'তিন দিন আগে এমন এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম যিনি পরে কোভিড আক্রান্ত হয়েছিলেন। আমি এবং পিয়া এখন কোভিড পজিটিভ। আমরা বাড়িতেই আছি। আমরা কারো সংস্পর্শে আসিনি। আমরা দুইজনেই টিকা নিয়েছিলাম এবং আমাদের কিছু মৃদু উপসর্গ রয়েছে। আপনারা সকলে সুস্থ থাকুন। মাস্ক পরুন।'

image


ভারতীয় চলচ্চিত্রে জন আব্রাহামের অভিষেক হয় জিসম (২০০৩) সিনেমায় অভিনয়ের মাধ্যমে। যা ফিল্মফেয়ার সেরা নবাগত পুরস্কারের মনোনয়ন অর্জন করে। এই সিনেমার পর বড় ধরণের বাণিজ্যিক সাফল্য পায় জনের ধুম (২০০৪) সিনেমাটি। এরপর তাকে দেখা যায় সমালোচক কর্তৃক প্রশংসাপ্রাপ্ত ওয়াটার (২০০৫) সিনেমায়। 

আরও পড়ুন: বিএনপির আন্দোলনে ভীত নয় আওয়ামী লীগ: হানিফ

বাবুল (২০০৬) সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার সেরা সহ-অভিনেতা পুরস্কারের জন্য মনোনীত হন। আর ২০১২ সালে তিনি প্রথম ভিকি ডোনার সিনেমার প্রযোজনা করেন, যা সমালোচক কর্তৃক প্রসংশিত এবং বাণিজ্যিক সফলতা লাভ করে, এবং সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।  


একাত্তর/আরবিএস  

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে রোববার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আগের শনিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা...
দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন।
তামিল চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা মাধান বব মারা গেছেন।
বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন গুণী এ অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর