লতা মঙ্গেশকর করোনা আক্রান্ত

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৫:৩২ পিএম

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর করোনায় আক্রান্ত হয়েছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। 

মঙ্গলবার (১১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাগ্নি রচনা শাহ। তার মৃদু উপসর্গ রয়েছে বলে জানিয়েছেন রচনা। 

সংবাদসংস্থা এএনআইকে রচনা জানিয়েছেন, গায়িকা আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউতে রাখা হয়েছে তাকে।

আরও পড়ুন: অনাগত সন্তানের নাম জানালেন পরী

গায়িকার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করে তার জন্য প্রার্থনা করতে সকলের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছেন তিনি। 

এর আগে ২০১৯ সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে টানা ২৮ দিন হাসপাতালে ভর্তি ছিলেন ৯২ বছর বয়সী এই সঙ্গীতশিল্পী।

১৯২৯ সালে জন্ম নেওয়া এই গুণী শিল্পী ভারতরত্ন পুরস্কার ও দাদা সাহেব ফালকে পুরস্কারসহ দেশ-বিদেশের বহু সম্মাননা অর্জন করেছেন।

১৯৪৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে ২৫ হাজারেরও বেশি গান রেকর্ড করার ফলে সবচেয়ে বেশি গান রেকর্ড করা শিল্পী হিসেবে গিনেস বুকে নাম ওঠে তাঁর। 



একাত্তর/এসজে
তামিলনাড়ুর রাজনীতি আর রূপালী পর্দার মেলবন্ধন চিরকালই রঙিন, তবে ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনে তা যেন এক নতুন মাত্রা পেল! চেন্নাইয়ের ঐতিহ্যবাহী ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
নতুন প্রজন্মের ‘জেন-জি’ আন্দোলনকারীদের নিয়ে অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা ও সমাজকর্মী সোনু সুদ। তরুণ প্রজন্মই...
তামিলনাড়ুর মসনদে বসলেন রূপালি পর্দার সুপারস্টার ‘থালাপাতি’ বিজয়। তবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিজয়ের এই রাজকীয় শপথ অনুষ্ঠানের সব আলো যেন কেড়ে নিলেন দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণান।...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর