অপর্ণা সেনের বিরুদ্ধে বিজেপি'র এফআইআর

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৭:৫৬ পিএম

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাথে বাঙালি অভিনেত্রী অপর্ণা সেনের দ্বন্দ্ব অনেক আগেই প্রকাশ্যে এসেছে। এবার অপর্ণা সেনের বিরুদ্ধে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) করেছে বিজেপি। 

ভারতের রাজ্যে রাজ্যে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ক্ষমতা বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী অপর্ণা সেন। তার পরেই অপর্ণার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেয় বিজেপি। 

সেই সময় পশ্চিমবঙ্গ বিজেপি প্রধান দিলীপ ঘোষ বলেছিলেন, "ওরা চিরকালই দেশদ্রোহী। সব কিছুর বিরোধিতা করাই ওদের কাজ। বরাবরই হিন্দুত্বের বিরোধিতা করে এসেছেন। দেশের মানুষের থেকে অর্থ, সম্মান পেয়েছেন, দেশের মানুষরা সব দিয়েছেন। কিন্তু তারা দেশের মানুষের স্বার্থ নিয়ে ভাবেন না। এখনও বুঝতে পারছে না, যে মানুষ সবটা বোঝে। মানুষের মন বুঝছেন না।" 

দিলীপ ঘোষের এমন বক্তব্যের ঠিক দুই মাসের মাথায় সোমবার (১৭ জানুয়ারি) কলকাতার উল্টোডাঙা থানায় অপর্ণার নামে এফআইআর দায়ের করলেন বিজেপি-র উত্তর কলকাতা জেলা সভাপতি কল্যাণ চৌবে। খবর জি নিউজ ও আনন্দবাজারের। 

তবে বিজেপি'র এফআইআর দায়েরের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি অপর্ণা সেন।  

এর আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গ, অসম ও পঞ্জাবে আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০ কিলোমিটার ভিতর পর্যন্ত তল্লাশি, বাজেয়াপ্ত এবং গ্রেপ্তার করার ক্ষমতা দেয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ)। এই আইনের বিরোধিতায় সরব হয়েছিলেন অপর্ণা। 

কলকাতায় প্রেস ক্লাবে ২০২১ সালের ১৬ নভেম্বর বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রশ্ন তোলেন বিএসএফ-এর কাজ নিয়েও।

আরও পড়ুন: দৈনিক শনাক্ত সাড়ে ছয় হাজারের বেশি, হার ২০ শতাংশ পার

বিজেপি নেতা কল্যাণ চৌবের অভিযোগ, "অপর্ণা বিএসএফ-কে খুনি ও ধর্ষক বলে অপমান করেছেন।" এবার তার সেই মন্তব্যের প্রেক্ষিতে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। 

বিএসএফ নিয়ে এসব মন্তব্য করায় আগেই অপর্ণাকে ক্ষমা চাইতে বলে বিজেপি। ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আদালতে মামলা করা হবে বলে অভিনেত্রীকে চিঠি দিয়েও জানিয়েছ‌িলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী। 


একাত্তর/আরবিএস 

দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
তামিলনাড়ুর রাজনীতি আর রূপালী পর্দার মেলবন্ধন চিরকালই রঙিন, তবে ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনে তা যেন এক নতুন মাত্রা পেল! চেন্নাইয়ের ঐতিহ্যবাহী ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
নতুন প্রজন্মের ‘জেন-জি’ আন্দোলনকারীদের নিয়ে অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা ও সমাজকর্মী সোনু সুদ। তরুণ প্রজন্মই...
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর