পর্দার আড়ালে ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত মিলন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১০ পিএম

‘পর্দার আড়ালে’ ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন এবং অভিনেত্রী নুসরাত ফারিয়া। এই ওয়েব সিরিজটি নির্মাণ করছেন পারভেজ আমিন এবং এর চিত্রনাট্য লিখেছেন তন্ময় মুক্তাদির।

পর্দার আড়াল নিয়ে মিলন বলেন, করোনার কারণে এতোদিন কাজ বন্ধ রেখেছিলেন তিনি। বলেন, পর্দার আড়ালে এই ওয়েব সিরিজটির কাজ ভালো হচ্ছে এবং তিনি আশা প্রকাশ করেন, দর্শকদের দারুন কাজ উপহার দিতে পারবেন তিনি। 

image


মিলন আরও জানিয়েছেন, এই ওয়েব সিরিজটির গল্প অসাধারণ। একজন ডিরেক্টর এবং অভিনেত্রীর মধ্যে দ্বন্দ্ব, প্রেম ভালোবাসা নিয়ে এই গল্প। এতে আরও অভিনয়ে আছেন, ইয়াশ রোহান, ওমর সানি, মিশা সওদাগরসহ অনেকেই। আর এটি প্রযোজনা করছেন বেঙ্গল মাল্টিমিডিয়া।

image


দেশের একজন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। নাটক দিয়ে দর্শকপ্রিয়তা পাওয়া এই অভিনেতা গত কয়েক বছর ধরে ব্যস্ত সিনেমা নিয়েও। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে এরই মধ্যে নিজের অভিনয়ের জাদু ছড়িয়েছেন রুপালি পর্দায়।

image


একাত্তর/ এনএ

বিয়ে ভাঙার এক বছরের মাথায় সাবেক স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। ফারিয়া লিখেছিলেন, 'স্বামী অপুর নির্যাতনের কারণে তাঁর হাত ভেঙে যায়। এমন অভিযোগের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর