আপিল করলেন নিপুণ, শুনানি বুধবার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৩ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ আক্তার।

মঙ্গলবার সকালে নিপুণের পক্ষ থেকে তার আইনজীবী রোকনুদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে এ আবেদন করেন। আজই আপিল বিভাগের চেম্বার আদালতে এ নিয়ে শুনানি হতে পারে। 

এর আগে গতকাল সোমবার দুপুরে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বিএফডিসির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট।

সমাজসেবা অধিদপ্তরের ২ ফেব্রুয়ারি চিঠি ও আপিল বোর্ডের ৫ ফেব্রুয়ারি দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন জায়েদ খান। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী নাহিদ সুলতানা। 



গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯ জানুয়ারি ভোরে ফলাফল ঘোষণা হয়। এই ফলাফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়।

এ নিয়ে পরে নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন নিপুণ। সমাজসেবা অধিদপ্তর থেকে ২ ফেব্রুয়ারি এক চিঠিতে আপিল বোর্ডকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়।

গত ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে।



একাত্তর/ এনএ
বাংলাদেশ চলচ্চিত্র সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সম্পাদক পদে নির্বাচিত মনোয়ার হোসেন ডিপজলকে দায়িত্ব পালনে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সমিতির নির্বাচনে অনিয়মের যে অভিযোগ করা...
বাংলাদেশের চলচ্চিত্র জগতে মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজলকে মানুষ চেনে ‘ভিলেন’ হিসেবেই। এবার চলচ্চিত্র সমিতির নির্বাচনে এই ‘ভিলেন’ দ্বয় হারিয়েছেন চিত্রনায়ক মাহমুদ কলি এবং চিত্রনায়িকা নিপুণ...
বাংলাদেশের চলচ্চিত্র জগতে মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজলকে মানুষ চেনে ‘ভিলেন’ হিসেবেই। এবার চলচ্চিত্র সমিতির নির্বাচনে এই ‘ভিলেন’ দ্বয় হারিয়েছেন নায়ক মাহমুদ কলি এবং নায়িকা নিপুণ আক্তারকে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর