শাহরুখ না থাকায় আইপিএলের নিলামে আরিয়ান-সুহানা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৩ পিএম

আবারও শুরু হতে যাচ্ছে বিশ্ব টি-২০'র অন্যতম আসর আইপিএল। অন্যান্যবারের মতো এবারও নতুন দল নিয়ে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স।

তবে প্রতিবার খেলোয়ার বেছে নেওয়ার কৌশল থেকে শুরু করে নিলাম পর্যন্ত পুরোটা জুড়ে বলিউড তারকা শাহরুখ খান থাকলেও এবার তার জায়গায় দেখা যাচ্ছে ছেলে আরিয়ান খান এবং মেয়ে সুহানা খানকে। খবর এনডিটিভির।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে বলিউড তারকা জুহি চাওলা এবং শাহরুখ খানের মালিকানায় আছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। গৌতম গম্ভীরের নেতৃত্বে নিগে এরমধ্যে দুইবার জয়ের দেখাও পেয়েছে দলটি।

গত বছর অক্টোবরে মাদক মামলায় জেলে যায় শাহরুখ-পুত্র আরিয়ান খান। প্রায় তিন সপ্তাহ পর জেল থেকে ছাড়া পান তিনি। তারপর এবারই প্রথম জনসম্মুখে এলো আরিয়ান ও সুহানা।

শনিবারের মূল আয়োজনের একদিন আগে আইপিএলের নিলাম পূর্ব আয়োজনে কলকাতা নাইট রাইডার্সের টেবিলে তাদের দুজনকে একসাথে দেখা যায়।

আরও পড়ুন: প্রতারণার অভিযোগে মা-বোনসহ শিল্পা শেঠিকে তলব

আইপিএলের অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা একটি টুইটার একাউন্টের ছবি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

গতবার এই আয়োজনে আরিয়ান উপস্থিত থাকলেও সুহানার অংশগ্রহণ এবারই প্রথম। এছাড়া গতবারের সর্বকনিষ্ঠ হিসেবে নিলামে দর হাঁকেন জুহি চাওলার ১৯ বছর বয়সী মেয়ে জাহ্নবি মেহতা।


একাত্তর/টিএ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ শেষে ‘হিট স্ট্রোকে’ আক্রান্ত হন বলিউডের কিং খান।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর