আসলেই কি বিয়ে করেছেন সালমান খান!

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৮:৪০ পিএম

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলিউড সুপারস্টার সালমান খানের কথিত বিয়ের ছবি। ছবিতে সালমানের বিপরীতে অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে দেখা যাচ্ছে বধূবেশে। ভার্চুয়াল জগতে রব উঠেছে সালমানের হাত ধরে বলিউডে অভিষেক করা সোনাক্ষীকেই বিয়ে করেছেন তিনি। এ নিয়ে নানা মহলে চলছে নানা গুঞ্জন।

ছবিটি দেখে রীতিমতো চমকে গেছেন অভিনেতার ভক্তরা। এই মুহূর্তে সালমান এবং সোনাক্ষী একসঙ্গে দাবাং ট্যুরে রয়েছেন।

সালমান খান নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ে করার আর বয়স নেই তার। কিন্তু কে শোনে কার কথা। তাই মাঝে মাঝেই সালমানের বিয়ে নিয়ে ওঠে শোরগোল।

বেশ কয়েকদিন ধরেই সোনাক্ষীকে ঘিরে বলিউডে চলছিল নানা গুঞ্জন। বাতাসে ভাসছিল তার বিয়ের খবর। কিন্তু সালমানকে বিয়ে করবেন- সে কথা তো স্বপ্নেও কেউ ভাবেননি। তবে সালমান ও সোনাক্ষীকে একসঙ্গে দেখে খুশি অনুরাগীরা।

কিন্তু আসলেই কি বিয়ে করেছেন দাবাং জুটি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে যে, সোনাক্ষীকে আংটি পরাচ্ছেন সালমান। একেবারে কনের সাজে হাতে মেহেন্দি পরে রয়েছেন নায়িকা। এমনকি সোনাক্ষীর সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর।

আসলে, ছবিটি পুরোটাই এডিট করা। সালমান ও সোনাক্ষীর ছবি এডিট করে এই ছবি তৈরি করেছেন কোনো এক অনুরাগী। যা পছন্দ করেছেন অনেকেই এবং মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে মোশ্যাল মিডিয়ায়।


একাত্তর/এসএ

বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি...
ইদানীং পর্দায় খুব একটা দেখা না গেলেও, একটা সময়ে ভারতের বিনোদন সাময়িকীগুলোতে জড় তুলতেন অভিনেত্রী জেরিন খান।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। পরকীয়ার অভিযোগ, বয়সের ফারাক নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছে এই দম্পতিকে। তবে তাদের ভালোবাসার সামনে কোনো কিছুই বাধা হয়ে...
টলিউডে চলছে বিয়ের মৌসুম। একের পর এক তারকারা নিজের প্রিয়জনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। এর মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী ও প্রযোজক এনা সাহার সিঁদুরদানের ভিডিও।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর