কেরেলা ফিল্ম ফেস্টে বিশেষ সম্মান পেলেন বাঁধন

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১০:০৪ পিএম

শুক্রবার (১৮ মার্চ) শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরালা’ এর ২৬তম আসর। এবারের উৎসবের পর্দা উঠেছে বাংলাদেশের বহুল আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে। এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমা দিয়ে উৎসবটি শুরু হলো।

একইসাথে, ‘রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য কেরালার এই আয়োজনে বিশেষ সম্মান পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। উদ্বোধনী অনুষ্ঠানে তাকে সম্মানের সঙ্গে বরণ করে নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান।

এছাড়া উৎসবের ফেসবুক পেজেও তার প্রশংসা করে পোস্ট দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘নিখুঁত আজমেরী হক! কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওপেনিং ফিল্মের এই অভিনেত্রী সবাইকে মুগ্ধ করেছেন।’

বাংলাদেশ থেকে নির্বাচিত কেরালা উৎসবের জন্য প্রথম সিনেমা এটি। যা কিনা কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে নির্বাচিত হয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। ক্ষমতা কাঠামোর কারণে সৃষ্ট নারীদের সমস্যাগুলোকে তুলে ধরা হয়েছে এই সিনেমায়।

আয়োজক ও দর্শকের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন বাঁধন। তিনি অনুভূতি প্রকাশ করে গণমাধ্যমকে বলেন, ‘তিন হাজারের বেশি দর্শক, সমালোচক ও অন্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের কালচারের একটি সিনেমাকে এভাবে ভিন্ন দেশের কালচারের মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। এতটা কষ্ট করে এসেছি, সেটা সার্থক হয়েছে।’

৮ দিনব্যাপী কেরালার আন্তর্জাতিক এই উৎসবে আরও দুই দিন ‘রেহানা মরিয়ম নূর’ দেখানো হবে। একটি শো আগামী ২১ মার্চ ট্যাগোর থিয়েটারে, অন্যটি ২৩ মার্চ অজান্তা থিয়েটারে। ২৫ মার্চ উৎসব শেষে দেশে ফিরবেন বাঁধন।


একাত্তর/এসএ

ইতিহাসের পাতায় জায়গা করে নিলো আজমেরী হক বাঁধনের নাম। এ অর্জন তার অভিনয়শিল্পী জীবনের খ্যাতির জন্য নয়, বরং তার ব্যক্তি জীবনের লড়াইয়ের জন্য পাওয়া। তবে তার সাহসিকতার পরিচয় পাওয়া যায় বাস্তব ও অভিনয় উভয়...
শুক্রবার পর্দা নামছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরের। আর এই উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শীত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘আদিম’। যুবরাজ শামীম পরিচালিত এই ছবিটি উৎসবে জিতে নিয়েছে...
অবশেষে প্রকাশ্যে এলো দেশের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের প্রথম হিন্দি ছবি ‘খুফিয়া’- এর টিজার। সেখানে দেখে গেলো তাঁর ফার্স্ট লুকও। বলিউডের নামকরা পরিচালক বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’...
কানের অফিসিয়াল সিলেকশনে যোগ দেওয়ার পর এবার আরেক ইতিহাস তৈরি করলো আব্দুল্লাহ মোহাম্মাদ সাদের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। যুক্তরাষ্ট্রের মিউজিয়াম অফ মডার্ন আর্টে (মোমা) প্রথম বাংলাদেশি ছবি হিসেবে...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর