এবার মোমায় প্রদর্শিত হচ্ছে রেহানা মরিয়ম নূর

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৭:১২ পিএম

কানের অফিসিয়াল সিলেকশনে যোগ দেওয়ার পর এবার আরেক ইতিহাস তৈরি করলো আব্দুল্লাহ মোহাম্মাদ সাদের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। যুক্তরাষ্ট্রের মিউজিয়াম অফ মডার্ন আর্টে (মোমা) প্রথম বাংলাদেশি ছবি হিসেবে জায়গা করে নিয়েছে রেহানা।

আগামী ২৯ এপ্রিল ও ১ মে নিউইয়র্কের দ্য মিউজিয়াম অফ মডার্ন আর্ট ও ফিল্ম অ্যাট লিঙ্কন সেন্টারের ৫১তম 'নিউ ডিরেক্টরস নিউ ফিল্মস' আসরে দেখানো হবে আব্দুল্লাহ মোহাম্মাদ সাদের ছবিটি।

image


অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে উত্সবটি এমন সব চলচ্চিত্র নির্মাতাদের আমন্ত্রণ জানায়, যাদের সাহসী কাজ অপ্রত্যাশিত ও আকর্ষণীয়ভাবে বর্তমান ও ভবিষ্যতের সাথে মেলবন্ধন স্থাপন করে।

উল্লেখ্য, এবছর উৎসবে ২৬টি ফিচার ফিল্ম ও ১১টি স্বল্পদৈর্ঘ্য ছবিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এফএলসি ও মোমা প্রেক্ষাগৃহে ৩৯ পরিচালকের কাজ প্রদর্শিত হবে, যার মধ্যে রয়েছেন ২১ জন নারী নির্মাতা। 

নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনে অবস্থিত মিউজিয়াম অফ মডার্ন আর্ট আধুনিক শিল্পকর্মের অন্যতম বৃহত্তম সংগ্রহশালা। শিল্পের দুনিয়ায় এটিকে সবচেয়ে প্রভাবশালী জাদুঘরগুলোর একটি হিসেবে গণ্য করা হয়। 

স্থাপত্যবিদ্যা, চিত্রকলা, ভাস্কর্যবিদ্যা, ফটোগ্রাফি, সঙ্গীত ও চলচ্চিত্রসহ শিল্পের বিভিন্ন শাখার নানা নিদর্শন এখানে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। 


একাত্তর/এসজে

শুক্রবার (১৮ মার্চ) শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরালা’ এর ২৬তম আসর। এবারের উৎসবের পর্দা উঠেছে বাংলাদেশের বহুল আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর