বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উদযাপন করতে নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্টে সঙ্গীত পরিবেশন করবে জার্মান রক ব্যান্ড স্করপিয়নস। তাদের সাথে বিশেষ অতিথি হিসেবে থাকবে বাংলাদেশি ব্যান্ড চিরকুট।
বুধবার (৩০ মার্চ) স্কর্পিয়নস নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, আগামী ৬মে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
স্থানীয় সময় ৪ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনে 'গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে। তবে স্কর্পিয়ন্স ব্যান্ডের ফ্যান ক্লাব সদস্যদের জন্য ৩১ মার্চ সকাল ১০টা থেকেই টিকিট দেওয়া শুরু হবে।
একাত্তর/এসজে
