‘টপ মডেল’ বাংলাদেশ পর্বে নিবন্ধন চলছে

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০৮:৫২ পিএম

বিশ্বের শীর্ষস্থানীয় মডেল অনুসন্ধান এবং ফ্যাশন ইভেন্ট ‘টপ মডেল’ প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশের প্রতিযোগিরা।

টপ মডেল ওয়ার্ল্ড ওয়াইড টপ মডেল ইউকের যৌথ তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। এরই মধ্যে শুরু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া।

টপ মডেল বাংলাদেশের আয়োজকরা এক বিবৃতিতে জানান, ২০০৭ সাল থেকে লন্ডনে মডেল অনুসন্ধান এবং ফ্যাশন ইভেন্ট টপ মডেল অনুষ্ঠিত হয়ে আসছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে নামিদামি মডেলরা এই উৎসবে অংশ নেন। তাদের মধ‌্য থেকে টপ মডেলের অ‌্যাওয়ার্ড প্রদান করা হয়।

শুরুর পর থেকে এ প্রতিযোগিতা বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা ও সফলতা পেয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথমবার বাংলাদেশে মডেল অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। 

সংস্থাটি জানিয়েছে, ১৮ থেকে ২৯ বছর বয়সী বাংলাদেশি নারী ও পুরুষেরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নির্দিষ্ট নিবন্ধন ফি'র বিনিময়ে পাঁচ বিভাগে তারা আবেদন করা যাবে।

বিভাগগুলো হলো- নারী এডিটোরিয়াল (বয়স ১৪-১৯), নারী কমার্শিয়াল (বয়স ২০-২৯), নারী ক্ল্যাসিক (বয়স ৩০-৪০), পুরুষ এডিটোরিয়াল (বয়স ১৮-২৯) এবং পুরুষ কমার্শিয়াল (বয়স ৩০-৪২)।

সংস্থাটি জানায়, এসব বিভাগ থেকে কয়েক ধাপে নারী বা পুরুষ বিজয়ী চূড়ান্ত হবেন। তারপর আগামী ১৭ সেপ্টেম্বর লন্ডলের মূলপর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন বিজয়ীরা।

টপ মডেল প্রতিযোগিতায় নিবন্ধনের ঠিকানা: https://www.topmodelbangladesh.com

‘টপ মডেল’ প্রতিযোগিতার এ আয়োজনে বাংলাদেশের সমন্বয়ক হিসেবে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেল ও অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি।

উল্লেখ্য, গেলো বছরের ১৮ সেপ্টেম্বর রাতে লন্ডনের একটি হোটেলে ‘টপ মডেল ২০২১ এর চূড়ান্ত আসর অনুষ্ঠিত হয়।

সেখানে প্রথম এশিয়ান মডেল (নারী) আইরিশ মডেল হিসেবে জয়ী হন প্রিয়তি। এছাড়াও প্রতিযোগিতায় ফটোগ্রাফিক অ‌্যাওয়ার্ড, পার্সোনাল স্টাইল অ‌্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।


একাত্তর/আরবিএস  

ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ নির্মাণ করা হয় বাংলাদেশেই। অদ্বৈত মল্লবর্মণের সাহিত্য থেকে ঋত্বিকের এই নির্মাণে, ফিরে ফিরে আসে, মানুষের ছিন্নমূল হবার জীবন গাঁথা।
২০০২ সালের বলিউডের জনপ্রিয় ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিও দিয়ে ঘরে ঘরে পরিচিতি পাওয়া অভিনেত্রী ও মডেল শেফালি জারিওয়ালা ২৭ জুন শুক্রবার মারা যান। তার বয়স হয়েছিল ৪২ বছর। তার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে...
কান চলচ্চিত্র উৎসবে নতুন করে ইতিহাস লিখলো বাংলাদেশ। উৎসবের অফিসিয়াল কম্পিটিশনে, বাংলাদেশের প্রথম ছবি হিসেবে আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য ‘আলী’ জিতলো স্পেশাল মেনশন।
অভিনেত্রী ও মডেল রিশতা লাবণী সীমানা মারা গেছেন। মঙ্গলবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর