জন্ম শতবর্ষে বাংলা চলচ্চিত্রের ধ্রুবতারা ঋত্বিক ঘটককে শ্রদ্ধাঞ্জলি

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০১:১৬ পিএম

ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ নির্মাণ করা হয় বাংলাদেশেই। অদ্বৈত মল্লবর্মণের সাহিত্য থেকে ঋত্বিকের এই নির্মাণে, ফিরে ফিরে আসে, মানুষের ছিন্নমূল হবার জীবন গাঁথা। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে নির্মিত এই চলচ্চিত্রে অন্যতম প্রযোজক হাবিবুর রহমান খান। বেঁচে থাকা একমাত্র অভিনেতা আবুল হায়াত। জন্মশতবর্ষে তাদের স্মৃতিতে সেই অনবদ্য নির্মাণের কথা।

মৃনাল সেন, ঋত্বিক ঘটক আর সত্যজিত রায়। বাংলা চলচ্চিত্রের তিন ধ্রুবতারা। সে এক সময় ছিল। দুর্বিনীত, উদ্ধত, অসহায়। তারা সেই যুগের প্রতিনিধি। দুনিয়াজোড়া তাঁদের খ্যাতি। তবে চলচ্চিত্র ভাষায় তিনজনই আলাদা।

এর মাঝে উল্কার মতো জ্বলে ওঠে দপ করে নিভে যাওয়া এক ক্ষ্যাপা ঋত্বিক ঘটক। ঢাকার ঋষিকেশ দাস লেইনে জন্ম নেয়া এই কিংবদন্তিকে দুমড়ে-মুচড়ে দিয়েছিল দেশভাগ। এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি মুছে দিয়েছিলেন শ্রেণি সত্ত্বা। হয়ে উঠেছিলেন মৌলিক।

প্রত্যাখ্যাত হওয়ার স্বাধীনতা মৃত্যুকাল পর্যন্ত বজায় রেখেছিলেন ঋত্বিক ঘটক। তবে তাকে দুদণ্ড শান্তি দেয় স্বাধীন বাংলাদেশে তার নির্মাণ- তিতাস একটি নদীর নাম।

ছবিটি নির্মাণে প্রায় এক বছর নির্মাতা ঋত্বিকের সঙ্গে একই ছাদের নীচে থেকেছেন হাবিবুর রহমান খান। মানুষের প্রতি ঋতিকের পরম মমতার কথা এখনও স্মরণে তার। এই ছবির বেঁচে থাকা একমাত্র অভিনেতা আবুল হায়াত। ফিরে গেলেন ৫৩ বছর আগের স্মৃতিতে।

ঋত্বিক তার প্রযোজককে বলেছিলেন, তিতাস একটি নদীর নাম ২০ বছর আগে নির্মাণ করে ফেলেছি। সত্য তাই, মুক্তির দুই দশক পরই ছবিটি আন্তর্জাতিক মনোযোগ পেল। শুধু তাই নয়, ওয়ার্ল্ড সিনেমা ফাউন্ডেশনও এই নির্মাণকে তাঁদের আর্কাইভ প্রজেক্টে ঠাঁই দিয়েছে।

এআরএস
কান চলচ্চিত্র উৎসবে নতুন করে ইতিহাস লিখলো বাংলাদেশ। উৎসবের অফিসিয়াল কম্পিটিশনে, বাংলাদেশের প্রথম ছবি হিসেবে আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য ‘আলী’ জিতলো স্পেশাল মেনশন।
আর ক’দিন পরেই জীবনের ৭৫ বছর পূর্ণ করবেন বাংলা আধুনিক গানের বাঁক বদলকারী সংগীতকার কবীর সুমন। তার মাস খানেক আগে সোমবার ফেসবুকে এক পোস্ট দিয়ে সংগীতকার জানালেন শেষ জীবনে তিনি বাংলাদেশে থাকতে চান।
টপ মডেল বাংলাদেশ বিজয়ী জাবিবা সাজ্জাদ প্রেখাবিশ্ব মঞ্চে টপ মডেল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব হিসেবে ঘোষিত হয়েছে প্রতিযোগিতাটির এবারের আসরের সার্বিকভাবে বিজয়ী জাবিবা সাজ্জাদ প্রেখার...
ঢাকা ডকল্যাব পরিচালক এবং লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ এর উৎসব পরিচালক তারেক আহমেদ মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ১৭ তম আসরে প্রতিযোগিতা বিভাগের জুরি নির্বাচিত হয়েছেন। ১৯৯০ সাল থেকে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর