কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবি, অথচ পরিচয় ফ্রান্সের!

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম

দুই বছর বিরতির পর আবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীতে ফিরছে বাংলাদেশী নির্মাতার সিনেমা। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর বসবে উৎসবটির ৩২তম আসর। এবারের আসরে জায়গা করে নিয়েছে নির্মাতা রুবাইয়াত হোসেনের প্রশংসিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। তবে উৎসব কর্তৃপক্ষের প্রকাশিত তালিকায় সিনেমাটির দেশ হিসেবে বাংলাদেশের পরিবর্তে ফ্রান্সের নাম রয়েছে। ফলে বাংলাদেশের নির্মাতার সিনেমা উৎসবে জায়গা পেলেও দেশ হিসেবে বাংলাদেশের পরিচয় থাকছে না।

ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আর এ কারণেই উৎসবের তালিকায় সিনেমাটিকে ফ্রান্সের চলচ্চিত্র হিসেবে দেখানো হয়েছে বলে জানা গেছে। প্রতিযোগিতা বিভাগে সিনেমাটিকে লড়তে হবে ভারত, জর্জিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, ইরান, জার্মানি ও ফ্রান্সসহ আরও কয়েকটি দেশের সিনেমার সঙ্গে 
 
একসময় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার নিয়মিত উপস্থিতি ছিল। ২০২১ সালে রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’ জেতে এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) পুরস্কার। পরের বছরই উৎসবের সেরা সিনেমার যৌথ স্বীকৃতি পায় মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। ২০২৩ সালেও উৎসবটিতে প্রদর্শিত হয় বাংলাদেশের তিনটি সিনেমা। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে; টানা দুই আসরে উৎসবের তালিকায় জায়গা মেলেনি বাংলাদেশের কোনো সিনেমার।
 
দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ভারতীয় প্রিমিয়ার হতে যাওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা রুবাইয়াত হোসেন। তিনি জানান, কলকাতা তাঁর হৃদয়ের খুব কাছের একটি শহর; ১৯৪৭ সালের দেশভাগে সেখানেই হারিয়ে গিয়েছিল তাঁর দাদার বাড়ি। চলচ্চিত্রের গুরু সত্যজিৎ রায়ের শহরে নিজের সিনেমার ভারতীয় প্রিমিয়ার হওয়াকে সম্মানের বলে মনে করছেন তিনি। একই সঙ্গে বাংলাভাষী দর্শকদের সামনে কাজটি তুলে ধরতে পারাটাও তাঁর কাছে আনন্দের। 

একাত্তর/কেএম
ইতালির ঐতিহ্যবাহী ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে প্রবাসী বাংলাদেশি কতিপয় ব্যক্তির দ্বারা শারীরিক ও মানসিকভাবে হেনস্তা ও আক্রমণের শিকার হয়েছেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী আজমেরী...
মাকে সন্তানের অভিভাবকত্ব কেনো দেয়া হবে না, এটি জানতে চাওয়ার পাশাপাশি সন্তানের অভিভাবকত্ব নির্ধারণে নীতিমালা তৈরির যে আদেশ হাইকোর্ট দিয়েছে, তাতে উচ্ছ্বসিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
ভারতের কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল জুরি হচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আরও চমকের বিষয় হচ্ছে- তিনি হতে যাচ্ছেন জুরি প্রধান। 
সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী দলের ছাদখোলা বাসে আনন্দযাত্রার সাক্ষী হতে নিজ কন্যা নিয়ে রাজপথে হাজির হয়েছিলেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।মেয়ে সায়রাকে সঙ্গে নিয়ে ছুটে যান...
দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ কমা‌নো হয়েছে ছয় হাজার ১৮২ টাকা। এতে করে ভালো মানের স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে...
ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে মানিকগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
নিউজিল্যান্ডের মাটিতে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ রান করে নতুন ইতিহাস গড়েছে সফরকারী ভারত। প্রথম ইনিংসে ৭২০ রান করে ইনিংস ঘোষণা করেছে দলটি। এতে প্রথম ইনিংসে ভারতের লিড দাঁড়িয়েছে ৩৫২ রান। দলের প্রথম...
যুদ্ধবিরতির মধ্যেই গাজা সিটিতে খাদ্য সহায়তাবাহী একটি গাড়িতে ইসরাইলি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) নগরীর তেল আল-হাওয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর