কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব’ বায়োপিকের ট্রেলার উদ্বোধন

আপডেট : ২০ মে ২০২২, ০৯:১৫ পিএম

বঙ্গবন্ধুর জীবন দর্শন আর কর্ম আগামী প্রজন্মের মাঝে ছড়িয়েদেবে তাঁকে নিয়ে তৈরি বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’(মুজিব: দি মেকিং অব এ ন্যাশন)।

কান চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে ছবিটির ট্রেলার প্রিমিয়ার  অনুষ্ঠানে একথা বলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। উৎসবের ভারতীয় প্যাভিলিয়নে ৯০ সেকেন্ডের এই ট্রেলার প্রিমিয়ারেছিলেন ভারতের তথ্যমন্ত্রী অনুরাগ ঠাকুর।

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৫তম আসরের তৃতীয় দিন বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছ’টায় ভারতীয় প্যাভিলিয়নে বাংলাদেশ-ভারত যৌথউদ্যোগে নির্মিত এই বায়োপিকের ট্রেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদএবং ভারতের তথ্যমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

৭ মার্চের ভাষণ দিয়ে শুরু হওয়া ৯০ সেকেন্ডের এই ট্রেলারের বাঁকে বাঁকে ধরা দিয়েছে টুঙ্গিপাড়ার মুজিবরের বঙ্গবন্ধু হয়ে ওঠার কথা।

তিনি বলেন, ‘মুজিব’ চলচ্চিত্রটিতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, জাতির জন্য সংগ্রাম থেকে বিজয় ও পরম আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে।

হাছান মাহমুদ আরও বলেন, বঙ্গবন্ধু, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলার মতো মহান মানুষদের জীবনী একটি চলচ্চিত্রে ফুটিয়ে তোলাদুরূহ হলেও এই সিনেমাটি বঙ্গবন্ধুর চেতনাকে যুগে যুগে জাগ্রত রাখবে এবং মানবতারজন্য আত্মনিবেদনের প্রেরণা যোগাবে।

দীর্ঘ দুই বছরের শুটিং শেষে কানে ছবিটির ট্রেলার উন্মোচনে যোগ দিয়ে ভারতের তথ্যমন্ত্রী অনুরাগ ঠাকুর তার বক্তৃতায় বাংলাদেশের সাথে যৌথভাবে বঙ্গবন্ধুর জীবনচিত্র নির্মাণের এ কাজকে তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বলেবর্ণনা করেন।

ছবিটির দুই কলাকুশলী আরেফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা এইঐতিহাসিক ক্ষণে ভাগ করেছেন তাদের অনুভূতি। অনুষ্ঠানেছবির পরিচালক শ্যাম বেনেগাল যুক্ত হন ভিডিও বার্তায়।



একাত্তর/এসএ 

ইতালির ঐতিহ্যবাহী ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে প্রবাসী বাংলাদেশি কতিপয় ব্যক্তির দ্বারা শারীরিক ও মানসিকভাবে হেনস্তা ও আক্রমণের শিকার হয়েছেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী আজমেরী...
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি সফররত জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রবাসী একদল ব্যক্তির হাতে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছেন। স্থানীয় সময় সোমবার...
ভেনিস চলচ্চিত্র উৎসবে স্বর্ণ সিংহ (গোল্ডেন লায়ন) পুরস্কারের প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হয়েছে গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার প্রেক্ষাপটে নির্মিত নতুন তথ্যচিত্র ‘নাজা’। পরপর...
আসছে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বার্লিন চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসর। এবারের উৎসবে প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ৩০টি চলচ্চিত্র। বার্লিন উৎসবের রয়েছে দীর্ঘ ইতিহাস, সাথে এবারের উৎসবে রয়েছে অনেক ফোকাস।
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর