আমেরিকাপ্রবাসী সোনিয়াকে বিয়ে করেছেন এস আই টুটুল

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০২:৪৪ পিএম

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী টেলিভিশন উপস্থাপক শারমিনা সিরাজ সোনিয়াকে। গত ৪ জুলাই তারা যুক্তরাষ্ট্রে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলে জানা গেছে।

সোমবার (১৮ জুলাই) এই নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন বাংলাদেশী সুরকার ও সঙ্গীতশিল্পী তানভীর তারেক।

টুটুল ও সোনিয়ার একসাথে একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'অভিনন্দন নববিবাহিত যুগলকে ..শুভ কামনা রইল- এস আই টুটুল- শারমিন সিরাজ সোনিয়া দম্পতির প্রতি ভালবাসা...ভাল থাকো তোমরা..সুখে কাটুক একটা জীবন..।'  

নিজের প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া আহমেদের সাথে বিচ্ছেদের কথা জানিয়ে এস আই টুটুল গণমাধ্যমকে বলেন, 'আমি, তানিয়া আলাদা ছিলাম পাঁচ বছর। গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়। এরপর থেকে নিউইয়র্কে কনসার্টসহ নানা কাজে আমার যাতায়াত। সেখানে আরটিভির রিয়েলিটি শো বাংলার গায়েন থেকেই সোনিয়ার সঙ্গে আমার পরিচয়। আমরা দুইজনই যেহেতু সিঙ্গেল এবং ম্যাচিউর- তাই আমরা বিয়ের সিদ্ধান্ত নেই।'

টুটুলকে বিয়ে প্রসঙ্গে সোনিয়া বলেন, 'আমি ১২ বছর ধরে সিঙ্গেল। টুটুলের সঙ্গে পরিচয় মূলত আরটিভির একটি রিয়েলিটিতে কাজ করতে গিয়ে। আমি নিজেও জীবনসঙ্গী খুঁজছিলাম। তাই টুটুল যখন বললো, আমার সঙ্গে বাকি জীবন থাকতে পারবে? তখন আমি তুমি থেকে আমরা হওয়া। মুসলিম রীতিতে আমাদের আকদ হয়েছে শুধু। খুব জলদিই এখানে (আমেরিকা) ও বাংলাদেশে বন্ধু বান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠানিকতা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।' 

আরও পড়ুন: লাস ভেগাসে গাঁটছড়া বাঁধলেন বেনিফার

শারমিনা সিরাজ সোনিয়া বাংলাদেশের একাধিক মিডিয়ায় উপস্থাপক হিসেবে কাজ করেছেন। এরপর স্থায়ীভাবে আমেরিকা যাওয়ার পর সেখানে উপস্থাপনার পাশাপাশি একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এস আই টুটুল। ২৩ বছরের সংসারজীবনের পর গত বছর তাদের বিবাহবিচ্ছেদ হয়। 


একাত্তর/এসজে

বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি...
বলিউড সংগীতের এক সোনালী অধ্যায়ের মহাপ্রস্থান ঘটলো। সুরের জাদুকর অরিজিৎ সিং প্লেব্যাক সংগীত থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
ইদানীং পর্দায় খুব একটা দেখা না গেলেও, একটা সময়ে ভারতের বিনোদন সাময়িকীগুলোতে জড় তুলতেন অভিনেত্রী জেরিন খান।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। পরকীয়ার অভিযোগ, বয়সের ফারাক নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছে এই দম্পতিকে। তবে তাদের ভালোবাসার সামনে কোনো কিছুই বাধা হয়ে...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর