লাল শাড়িতে বাঙালি সাজে ওটিলিয়া

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০৮:৪৩ পিএম

প্রথমবারের মতো বাংলাদেশে এসে নিজেকে লাল শাড়িতে রাঙিয়েছেন 'বিলিয়নেরা’খ্যাত রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। মূলত একটি মুঠোফোনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেই তার বাংলাদেশ সফর।

শুক্রবার ঢাকায় আসার পর শনিবার (২৩ জুলাই) রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর ১ নম্বর হলে বসেছিল 'ওটিলিয়া লাইভ ইন ঢাকা নোকিয়া জি২১' শিরোনামের কনসার্ট। সেখানে নিজের জনপ্রিয় সব গান গেয়ে ঢাকার দর্শকদের মাতিয়ে রাখেন এই সংগীতশিল্পী।

রোববার লাল শাড়িতে একটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে। যেখানে কালো রঙের স্লিভলেস ব্লাউজ আর গায়ে জড়ানো লাল টকটকে বাংলাদেশি শাড়িতে দেখা যায় ওটিলিয়াকে।

এর সঙ্গে বাদামি রঙের হাল্কা কার্ল করা খোলা চুলে মাঝখান থেকে সিঁথি করা। ঠোঁটে হাল্কা রঙের লিপস্টিক।যেনো বাঙালি সাজে অনন্যা ওটিলিয়া। ছবির ক্যাপশনে লিখেছেন, বাংলাদেশর ট্রেডিশনাল পোশাকে।

৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান তিনি। শুধু ইউটিউবেই গানটির ভিউ ছাড়িয়ে গেছে ৫৫ কোটির বেশি।


একাত্তর/এসএ

নীল শাড়িতে মোড়া এক মনোমুগ্ধকর নারী! এই মুহূর্তে নেট দুনিয়াতে সাড়া ফেলে দিয়েছে একটি ভাইরাল ভিডিও, যেখানে তিনি তার জীবনের কিছু মজাদার অভিজ্ঞতা, বিশেষত তার পদার্থবিদ্যার শিক্ষকের একটি হাস্যকর ঘটনা...
সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর শাড়ির আঁচল নিয়ে একটা মন্তব্য করেন। যার প্রথম প্রতিবাদ করেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এরপর থেকেই মমতার...
চটের শাড়ি-ব্লাউজ পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লোকমুখে নন্দিত এবং নিন্দিত দুই'ই হচ্ছেন  টলিউড অভিনেত্রী মনামী ঘোষ। যদিও তার উদ্দেশ্য ছিল পাটের শাড়ি পরে মূলত পাটশিল্পীদের প্রতি শ্রদ্ধা...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর