চটের শাড়ি-ব্লাউজ পরে নন্দিত ও নিন্দিত মনামী

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৯:১৭ পিএম

চটের শাড়ি-ব্লাউজ পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লোকমুখে নন্দিত এবং নিন্দিত দুই'ই হচ্ছেন  টলিউড অভিনেত্রী মনামী ঘোষ। যদিও তার উদ্দেশ্য ছিল পাটের শাড়ি পরে মূলত পাটশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানানো। 

ছবির সঙ্গে ক্যাপশনে মনামী বলেন, ‘পাটশিল্প হলো বাঙালি লাইফস্টাইলের অনবদ্য অংশ। শিল্পীরা পাটশিল্পকে বাঁচিয়ে রাখতে দিন রাত কাজ করেন। সব পাটশিল্পীকে আমার শ্রদ্ধার্ঘ্য।’

কিন্তু মনামীর এই সাজকে স্বাভাবিকভাবে নেয়নি নেটিজেনের একাংশ। নানারকম আপত্তিকর মন্তব্য করেছেন তারা। কেউ তাকে বলিউডের বিতর্কিত ফ্যাশন তারকা উরফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন। কেউ আবার তাচ্ছিল্য করে বলেছেন, ‘আমি ঠিক কী দেখলাম! এটা তো বস্তা’।

পাটের শাড়ি-ব্লাউজ পরে একাধিক পোস্ট দিয়েছেন মনামী। প্রতিটি পোস্টেই ৬০ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। তবে কারো মন্তব্যের জবাব দেননি অভিনেত্রী।

বর্তমানে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি’র বিচারকার্যে ব্যস্ত আছেন মনামী। এই রিয়্যালিটি শো প্রচার হয় স্টার জলসা চ্যানেলে।

বড় পর্দায় মনামীকে সর্বশেষ দেখা গেছে গত মে মাসে ‘বেলাশুরু’ সিনেমায়। দর্শকমহলে এটি দারুণ প্রশংসা পেয়েছিল। সিনেমাটি নির্মাণ করেছিলেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়।


একাত্তর/এসএ

নীল শাড়িতে মোড়া এক মনোমুগ্ধকর নারী! এই মুহূর্তে নেট দুনিয়াতে সাড়া ফেলে দিয়েছে একটি ভাইরাল ভিডিও, যেখানে তিনি তার জীবনের কিছু মজাদার অভিজ্ঞতা, বিশেষত তার পদার্থবিদ্যার শিক্ষকের একটি হাস্যকর ঘটনা...
সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর শাড়ির আঁচল নিয়ে একটা মন্তব্য করেন। যার প্রথম প্রতিবাদ করেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এরপর থেকেই মমতার...
প্রথমবারের মতো বাংলাদেশে এসে নিজেকে লাল শাড়িতে রাঙিয়েছেন 'বিলিয়নেরা’খ্যাত রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। মূলত একটি মুঠোফোনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেই তার বাংলাদেশ সফর।শুক্রবার ঢাকায় আসার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর