শাড়ি নিয়ে মমতার মন্তব্যে বিভক্ত নেটদুনিয়া

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৬:১২ পিএম

সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর শাড়ির আঁচল নিয়ে একটা মন্তব্য করেন। যার প্রথম প্রতিবাদ করেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এরপর থেকেই মমতার মন্তব্যটি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। সাধারণ মানুষ, অভিনয়শিল্পী থেকে শুরু করে লেখক, সমাজকর্মী- সবাই মমতা শঙ্করের ওই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। আবার কেউ কেউ ভিন্ন ভাবেও দেখছেন বিষয়টিকে।

নতুন প্রজন্মের নারীদের সাজ নিয়ে মমতা শঙ্করের কী ভাবনাচিন্তা, এমনটা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হলে অভিনেত্রী জানান, আজকাল শাড়ি পরবেন, কিন্তু আঁচল ঠিক থাকবে না! তিনি ঠিক বুঝতে পারেন না। আগে যাদের তিনি রাস্তার মেয়ে বলতেন, যারা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকতেন, তারা ওইভাবে দাঁড়াতেন।

একই প্রসঙ্গে মমতা শঙ্কর আরও বলেন, গ্রামে মহিলাদের কাজ করতে গিয়ে হয়তো আঁচল সরে যেত। তাতে কোনো দোষ ছিলো না। আর যৌনকর্মীরা তো পেশার তাগিদে পুরুষদের আকর্ষণ করার জন্য ওভাবে শাড়ি পরে থাকেন।

এছাড়াও তিনি বলেন, মেয়েদের একটা শালীনতার জায়গা আছে, যা দেখে ছেলেরা সম্মান করবে। মেয়েদের নিজেদের যদি এই মর্যাদা না থাকে, তা হলে ছেলেরা সম্মান করবে কীভাবে! অভিনেত্রীর এই বক্তব্যগুলো নিয়েই চলছে বিতর্ক। 

 মমতা শঙ্কর (বাঁয়ে), স্বস্তিকা মুখোপাধ্যায় (ডানে)।

মমতার মন্তব্যের তীব্র বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন লেখক তসলিমা নাসরীন। তিনি জানান, যে পুরুষেরা মনে করে মেয়েদের শালীনতা নির্ভর করে মেয়েরা কাপড়চোপড় দিয়ে শরীর কতটা ঢাকল তার ওপর, সেই পুরুষদের তিরস্কার না করে মমতা তিরস্কার করছেন মেয়েদের। তিরস্কার করে তিনি যে পুরুষতন্ত্রের ধারক এবং বাহক—সেটাই প্রমাণ করলেন।

এদিকে মমতার মন্তব্য নিয়ে আলোচনা তৈরি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ডিজিটাল স্কেচ, যেখানে ল্যাম্পপোস্টের নিচে এক নারীকে শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বাংলাদেশ ও ভারতের অনেক মডেল আবার শাড়ি পরে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। 

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ভাইরাল ডিজিটাল স্কেচটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে জানান, তিনি এ রকম একটা ছবি তুলবেন ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো খারাপ মেয়েগুলোকে উৎসর্গ করে। শাড়ির আঁচলেই কিনা সব সম্মান লুকিয়ে আছে, যদি তারা জানত।

অন্যদিকে অভিনেত্রী শ্রীলেখা মিত্র অবশ্য মনে করেন ঢালাও সমালোচনার আগে অভিনেত্রী কী বলেছেন, সেটা বোঝা জরুরি। তার মতে, মমতা শঙ্করের বক্তব্যের ভুল ব্যাখ্যা করছেন সবাই। 

আরবিএস
তামিলনাড়ুর রাজনীতি আর রূপালী পর্দার মেলবন্ধন চিরকালই রঙিন, তবে ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনে তা যেন এক নতুন মাত্রা পেল! চেন্নাইয়ের ঐতিহ্যবাহী ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
নতুন প্রজন্মের ‘জেন-জি’ আন্দোলনকারীদের নিয়ে অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা ও সমাজকর্মী সোনু সুদ। তরুণ প্রজন্মই...
তামিলনাড়ুর মসনদে বসলেন রূপালি পর্দার সুপারস্টার ‘থালাপাতি’ বিজয়। তবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিজয়ের এই রাজকীয় শপথ অনুষ্ঠানের সব আলো যেন কেড়ে নিলেন দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণান।...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর