ভারতীয় চলচ্চিত্র তারকার আত্মহত্যা, পাওয়া গেল সুইসাইড নোট

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৭:২৫ পিএম

একের পর এক ভারতীয় চলচ্চিত্র তারকাদের আত্মহত্যার খবর সামনে আসছে কয়েক বছর ধরে। এবার সেই তালিকায় যুক্ত হলে মালায়ালাম অভিনেতা সারথ চন্দ্রনের নাম।

শুক্রবার (৩১ জুলাই) নিজের বাড়ি থেকে উদ্ধার হয় এই অভিনেতার মৃতদেহ।

জানা যায়, কেরালার কক্কড়ে থাকতেন সারথ। তার মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে কেরালার পুলিশ। অভিনেতার ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট।

পুলিশ মনে করছে, সুইসাইড করেছেন তিনি। কারণ যে ঘরে তিনি আত্মহ্ত্যা করেছেন সেই ঘর থেকেই উদ্ধার হয়েছে সুইসাইড নোটটি। সেখানে সারথ লেখেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। প্রশ্ন উঠছে- তাহলে কেন আত্মহত্যার পথ বেছে নিলেন অভিনেতা?

ঐ নোট থেকেই পুলিশের অনুমান, অবসাদের কারণেই হয়তো আত্মহননের পথ বেছে নিয়েছেন সারথ। তার লেখায় উল্লেখ রয়েছে, বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন ৩৭ বছর বয়সী এই অভিনেতা। তবে কী কারণে এই অবসাদ? ব্যক্তিগত কারণ নাকি পেশাগত কারণে তা স্পষ্ট নয়।  

‘অঙ্গামালি ডায়েরিজ’, ‘ওরু মেক্সিকান আপার্থা’র মতো বেশ কয়েকটি জনপ্রিয় মালায়লম সিনেমায় অভিনয় করেছেন সারথ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালায়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে।  


একাত্তর/এসএ

তামিলনাড়ুর রাজনীতি আর রূপালী পর্দার মেলবন্ধন চিরকালই রঙিন, তবে ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনে তা যেন এক নতুন মাত্রা পেল! চেন্নাইয়ের ঐতিহ্যবাহী ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের মতো বড় পর্দার মেগাস্টাররা দীর্ঘদিন ধরে টিভির পর্দায় রাজত্ব করছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও এক হেভিওয়েট নাম! দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান...
নতুন প্রজন্মের ‘জেন-জি’ আন্দোলনকারীদের নিয়ে অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা ও সমাজকর্মী সোনু সুদ। তরুণ প্রজন্মই...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর