রহস্য আর ইতিহাস নিয়ে ‘কারাগার’ এ চঞ্চল চৌধুরী!

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০৯:১৬ পিএম

সেল নাম্বার ১৪৫। আকাশনগর সেন্ট্রাল জেল। ৫০ বছরের বন্ধ সেলে পাওয়া গেলো একজন কয়েদিকে। যেন চিন্তায় পড়ে গেলো জেলপাড়া। কে এই কয়েদি আর বন্ধ সেলে কি করে এলো এই কয়েদি।

এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে চঞ্চল চৌধুরী অভিনীত কারাগার নামক একটি সিরিজে। দর্শকদের চমকে দেয়া চঞ্চল চৌধুরীর এবারের আকর্ষণ একটি সেল আর তার গল্প। সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত ওয়েব সিরিজ দিয়েই এবার হইচইতে ফিরছেন চঞ্চল চৌধুরী।

image


শরীরে ছেঁড়া পোশাক। স্থির হয়ে তাঁকিয়ে থাকা, বিষন্নতার চাঁদরে ঢেকে থাকা মুখ আর একটা অন্ধকার ঘরে অল্প আলোতে যেন চঞ্চল চৌধুরী দর্শকদের বোঝাতে চাইছেন রহস্য, ইতিহাস এবং নানা নাটকীয়তার কথা। আগস্টেই সিরিজটির মুক্তি পাবার কথা রয়েছে।

গত সোমবার চঞ্চল চৌধুরী তার সামাজিক মাধ্যম ফেসবুকে ‘কারাগার’ সিরিজের লুকও প্রকাশ করেছেন। আর ক্যাপশনে লিখেছেন-

জেল খেটেছি চার বার।

মৃত্যুদন্ড হয়েছে দুই বার…

একবার জেল থেকে পালিয়েছি…..

ফাঁসিতে ঝুলেছি এক বার।

জেলখানার সাথে আমার অন্যরকম আত্মীয়তা।

বলছিলাম আমার অভিনয় জীবনে জেলখানার গল্প।

‘মনপুরা’,‘আয়নাবাজি’,’পাপ-পুণ্য’তে আমারই করা চরিত্র সোনাই, শরাফত করিম আয়না, খোরশেদ চেয়ারম্যানের হয়ে জেলে ছিলাম অনেক দিন।

সবশেষ দীর্ঘদিন জেলে কাটালাম হইচই এর নতুন ওয়েব সিরিজ, সৈয়দ আহমেদ শাওকী’র “কারাগার” এর জন্য।

খুব শীঘ্রই আসছে…….

“কারাগার”

“সবার জন্য সব সত্য,আমার জন্য অভিনয়”

সিরিজটিতে অভিনয়ে আছেন- আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্‌, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে। 



একাত্তর/ এনএ
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বলিউডের জনপ্রিয় কমেডিয়ান বা কৌতুক অভিনেতা রাজপাল যাদবকে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্সসংক্রান্ত এক মামলায় ৫০ লাখ রুপি পরিশোধের জন্য অতিরিক্ত সময় চেয়ে করা তার আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি...
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মন খারাপের কথা শনিবার দুপুর থেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে সোমবার। উপমহাদেশের বিখ্যাত পরিচালক মৃণাল সেনের বায়োপিক।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর