স্বস্তিকার দুঃখ ভোলালেন চঞ্চল!

আপডেট : ০১ জুন ২০২৪, ১১:০১ পিএম

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মন খারাপের কথা শনিবার দুপুর থেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল। ‘লোকসভা ভোট’ দিতে সকাল সকাল এই অভিনেত্রী সবাইকে তাড়াতাড়ি তৈরি হওয়ার অনুরোধ জানিয়ে পোস্ট দেন।

শনিবার দুপুরে তার বোন অজপা মুখোপাধ্যায়কে নিয়ে ভোট দিতে গিয়ে তিনি হতবাক। তার এবং তার বোনের নাম ভোটার তালিকাতেই নেই, তাই বুথ থেকে তাদের ফেরত চলে আসতে হয়।

এরপর ঘটে ভিন্ন ঘটনা, দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই দুঃখ ভারাক্রান্ত স্বস্তিকার মেজাজ ফুরফুরে! নতুন একটি পোস্টে জানিয়েছেন, তার মন ভাল হয়ে গিয়েছে। কারণ, পহেলা জুন তার প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন। সামাজিকমাধ্যমে নিজেকে চঞ্চলের ‘সবচেয়ে বড় অনুরাগী’ বলেও দাবি করেছেন স্বস্তিকা।

স্বস্তিকা মুখোপাধ্যায় এই দিন বাংলাদেশের ওয়েব প্ল্যাটফর্মের নতুন সিরিজ ‘কালপুরুষ’-এর একটি ছবি শেয়ার করেন। চঞ্চল চৌধুরী এই সিরিজে মুখ্য ভূমিকায়। ছবির ক্যাপশনে লেখেন, এই দিন তার কাছে বিশেষ দিন। কলকাতায় যে সপ্তম দফার ভোট তার জন্য নয়, বা তার নাম ভোটারতালিকা থেকে বাদ পড়েছে তাও নয়।

তার লেখায়, ‘আমরা আজকাল বলি কনটেন্ট ইজ কিং। ঠিক। কিন্তু সেই রাজার উপর তো মহারাজ আছেন, রাজাধিরাজ আছেন-সেই মহারাজের আজ জন্মদিন।’ দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল নিজের প্রতিভায় স্বস্তিকার হৃদয়ে বাস করেন।

চঞ্চলের জন্মদিনে একরাশ শুভেচ্ছা জানিয়েছেন স্বস্তিকা। অভিনেতার প্রতিটা দিন শুভ হোক, সাফল্যের ছটায় উজ্জ্বল হয়ে উঠুক, প্রার্থনা স্বস্তিকার। অভিনেতা প্রত্যেক চরিত্রে নিখুঁতভাবে জীবন্ত হয়ে ওঠেন বলে মনে করেন এই অভিনেত্রী।

দর্শকদের মতো তারও চঞ্চলকে ঘিরে মুগ্ধতা। আর ঠিক এজন্যই তিনি আরো লেখেন, ‘আমার প্রিয় শিল্পী, জেনো আমি তোমার সবচেয়ে বড় অনুরাগী।’

একাত্তর/এনএন/আরএ
বাংলা সেলুলয়েড জগতে স্বস্তিকা মুখোপাধ্যায় সব সময়ই সাহসী অভিনেত্রী হিসাবে পরিচিত। একই সঙ্গে তিনি ভীষণ ঠোঁটকাটা বলেও পরিচিত।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে সোমবার। উপমহাদেশের বিখ্যাত পরিচালক মৃণাল সেনের বায়োপিক।
দেশের ওটিটি কনটেন্টগুলোতে ভিন্নধর্মী কাজ দিয়ে বারবারই চমকে দিয়েছেন চঞ্চল চৌধুরী। এদিকে থ্রিলার ঘরানার একাধিক কাজ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন নির্মাতা ভিকি জাহেদ।
‘সাদা সাদা কালা কালা’ গানটি বাংলার এই প্রজন্মের সবার মনে হয়তো গেঁথে আছে। এটি মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ চলচ্চিত্রের গান। সিনেমার চেয়ে এই গানই যেন বেশি জনপ্রিয় হয়ে ওঠেছিল।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর