কারাগারে বলিউড অভিনেতা রাজপাল যাদব

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান বা কৌতুক অভিনেতা রাজপাল যাদবকে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্সসংক্রান্ত এক মামলায় ৫০ লাখ রুপি পরিশোধের জন্য অতিরিক্ত সময় চেয়ে করা তার আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট।  

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, একটি চলচ্চিত্র নির্মাণের জন্য রাজপাল যাদব এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় পাঁচ কোটি রুপি ঋণ নিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ পরিশোধ করতে না পারায় ওই ব্যবসায়ী তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। সেই মামলায় অবশেষে কারাগারে বলিউডের জনপ্রিয় এই কমেডিয়ান। 

গত ৪ ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্ট রাজপাল যাদবের সময় বাড়ানোর আবেদন নাকচ করে দেয়। পরদিন, ৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে তিনি নিজেই তিহার জেল কর্তৃপক্ষের কাছে হাজির হন। এরপর নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।

এর আগে আদালত ২ ফেব্রুয়ারির এক আদেশে রাজপাল যাদবকে ৪ ফেব্রুয়ারির মধ্যে জেল কর্তৃপক্ষের সামনে হাজির হতে নির্দেশ দিয়েছিল। তবে তার আইনজীবী আদালতে আরও এক সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ৫০ লাখ রুপি জোগাড় করা হয়েছে, কিন্তু পুরো অর্থ পরিশোধে কিছুটা অতিরিক্ত সময় প্রয়োজন। বিচারপতি স্বর্ণা কান্তা শর্মা এই আবেদন খারিজ করে দিয়ে জানান, সময় বাড়ানোর পক্ষে কোনো আইনগত ভিত্তি নেই।

এর আগে ২০১৮ সালের এপ্রিল মাসে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার অভিযোগে রাজপাল যাদবকে ছয় মাসের কারাদণ্ড ও জরিমানার আদেশ দেওয়া হয়েছিল। যদিও সে সময় তিনি জামিনে মুক্তি পান। পরবর্তীতে ২০২৪ সালের জুনে দিল্লি হাইকোর্ট শর্ত সাপেক্ষে তার সাজা সাময়িকভাবে স্থগিত করে এবং বাদীপক্ষের সঙ্গে সমঝোতার সুযোগ দেওয়ার নির্দেশ দেয়।

‘ভুলভুলাইয়া’, ‘হাঙ্গামা’, ‘ধামাল’, ‘চুপ চুপ কে’, ‘ফির হেরা ফেরি’ ও ‘কাল হো না হো’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পাওয়া রাজপাল যাদবের কারাবরণের খবরে ভক্ত ও চলচ্চিত্র মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

আরবিএস
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর