পর্ন আসক্তির কারণে ভেঙেছে কিম-কানিয়ের সংসার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৩ পিএম

নিজের পর্ন আসক্তির জন্য স্ত্রী কিম কার্ডাশিয়ানের সঙ্গে বিয়ে ভেঙেছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন কানিয়ে ওয়েস্ট। 

মার্কিন র‌্যাপার কানিয়ে ওয়েস্ট বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্টে এমন সব পোস্ট দেন বলে সিএনএনসহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, যদিও এখন তার সোশাল মিডিয়া হ্যান্ডলে পোস্টগুলো দেখা যাচ্ছে না।

কানিয়ের সঙ্গে রিয়্যালিটি শোর তারকা কিম কার্ডাশিয়ানের জুটি ছিল হলিউডে ব্যাপক আলোচিত। তবে গত বছরের শুরুতে কিম বিচ্ছেদের আবেদন করেন, বছরের শেষে এসে নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা দেন কিম।

তাদের বিয়ে ভাঙার কারণ তখন স্পষ্ট না হলেও কানিয়ে বৃহস্পতিবার বলেন, প্রবল পর্ন আসক্তির কারণে কিমের সঙ্গে তার বিয়ে ভেঙে যায়।

কানিয়ে লেখেন, “হলিউড একটি বিশাল যৌন পল্লী …. পর্নগ্রাফি আমার পরিবার ধসিয়ে দিয়েছে”।

কিমের মা ক্রিস জেনারকে নিয়ে একথার সূত্রপাত ঘটান কানিয়ে। তার সন্তানকে প্লেবয়ের মডেল বানানোর ক্ষোভ থেকে তার এই মন্তব্য। ক্রিস জেনার কানিয়ের সাবেক স্ত্রী কিম কার্ডাশিয়ানের পাশাপাশি কাইল জেনারেরও ম্যানেজার ছিলেন।

তৃতীয় স্বামী কানিয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে কিম ঘনিষ্ঠদের বরাতে এর আগে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল, চার সন্তান ও নিজের সম্মানের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন রিয়্যালিটি তারকা।


একাত্তর/এসএ

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর