পূজার প্রশ্ন: শাকিবের সঙ্গে প্রেম করছি, কেউ দেখেছে?

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০৭:৩৩ পিএম

টক অব দ্য টাউনে শাকিব-বুবলী। এ জুটির সঙ্গে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে ঢালিউডের এ প্রজন্মের নায়িকা পূজা চেরির নাম। বাতাসে গুঞ্জন, শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পূজা! যদিও গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা যায়নি। এবার শাকিবের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন পূজা চেরি।

শাকিবের সঙ্গে প্রেমের বিষয়ে সোমবার (৩ অক্টোবর) গণমাধ্যমকে তিনি বলেছেন, মিথ্যা বলব না, প্রেম তার (শাকিব) সঙ্গে করেছি; সেটা চরিত্রের জন্য, সিনেমার জন্য। 

image

পূজা চেরি বলেন, এ পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছি, সব নায়কের সঙ্গেই আমার প্রেমের কথা উঠেছে। কিন্তু কেউ প্রমাণ দিতে পেরেছেন?

আমি যে শাকিব খানের সঙ্গে প্রেম করছি, কেউ কি দেখেছেন? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, কেউ কি দেখেছেন, আমি ও শাকিব খান একসঙ্গে কোনো রেস্তোরাঁয় বসে খাচ্ছি বা হাত ধরে আমরা হাঁটছি? কিছুটা প্রমাণ তো থাকতে হবে।

পূজা আরও বলেন, আমি এর আগে সিয়ামের সঙ্গে, আদ্রিতের সঙ্গে রোমান্টিক দৃশ্য করেছি, প্রেমের গুজব উঠেছে। এবার শাকিব খানের সঙ্গে পর্দায় প্রেম করলাম, মানুষ বাস্তবে প্রেম বলছেন। এটা কেমন না? এখন আর কী করব, এসব শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। দেখছি, মানুষ আর কত কী বলতে পারে। তবে আগ বাড়িয়ে আমি কিছুই বলব না। বললে তার মধ্যেও রটনাকারীরা আবার গন্ধ খুঁজবে।

এদিকে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার খবর জানিয়েছেন পূজা চেরি। দীর্ঘদিন ধরে দেশটির ভিসা পাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন এ নায়িকা।

রোববার দুপুরে ফেসবুক পেজে যুক্তরাষ্ট্রের ভিসার সঙ্গে নিজের ছবি পোস্ট করেন পূজা। পোস্টে দেখা যায়, পূজা ও তার মা রায় যুক্তরাষ্ট্রের ভিসাযুক্ত পাসপোর্ট শেয়ার করেন। আর তাতে লেখা, 'অবশেষে আমরা এটা পেয়েছি।'


একাত্তর/এআর

ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
দক্ষিণী সিনেমার পর্দায় তিনি ‘দেবসেনা’ হয়ে তলোয়ার চালিয়েছেন, জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু বাস্তবের ‘বাহুবলী’ কে? এই প্রশ্ন যেন গত কয়েক বছর ধরে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় রহস্যের একটি। কথা হচ্ছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর