সাজিদ খানের বিরুদ্ধে নতুন বোমা ফাটালেন রানি

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১০:০৬ পিএম

ভারতের জনপ্রিয় বিয়্যালিটি শো ‘বিগ বস’ সিজন ১৬-তে অংশ নিয়ে দেশটির বিনোদন জগত থেকে শুরু করে নারী নেত্রীদের রোষের মুখে পড়েছেন পরিচালক সাজিদ খান।

কারণ ভারতজুড়ে চাঞ্চল্য তৈরি করা ‘মি টু’ আন্দোলনের সময় সাজিদের নাম বেশ জোরেশোরে উচ্চারিত হয়েছিলো। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন অনেক তারকা।

এবার ভোজপুরি সেনসেশন রানি চ্যাটার্জি এক নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সাজিদকে নিয়ে নতুন করে বোমা ফাটালেন। আনলেন যৌন হয়রানির অভিযোগও।

তিনি জানান, পরিচালক সাজিদ খানের ‘হিম্মতওয়ালা’ ছবির শুটিংয়ের সময় তাকে কঠিন এক সময়ের মুখোমুখি হতে হয়েছিলো।

রানি বলেছিলেন, সাজিদ তাকে ‘ধোকা ধোকা’ নামে একটি আইটেম গানের জন্য কাস্ট করতে চেয়েছিলেন, তাই তিনি তাকে তার বাড়িতে একা আসতে বলেছিলেন।

রানি যখন সাজিদের বাড়িতে যান তখনই পড়েন বিপদে। সাজিদ তার শরীরের বিশেষ অংশের মাপ জানতে চাইছিলেন এবং পা দেখাতে বলছিলেন।

রানি আরো হতবাক হয়ে যান যখন সাজিদ জানতে চান তার কোন বয়ফ্রেন্ড আছে কিনা। থেকে থাকলে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক কেমন, সেটা নিয়েও বলতে চাপ দিচ্ছিলেন।

image


তিনি আরও অভিযোগ করেন, যে সাজিদ তাকে অযাচিতভাবে স্পর্শ করার চেষ্টা করেছিলেন। রানি চ্যাটার্জি বলেন, সে যাত্রায় তিনি কোন মতে রক্ষা পেয়ে বেড়িয়ে আসতে পেরেছিলেন।

আরও পড়ুন: অভিনেতা মাসুম আজিজ মারা গেছেন

পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এটিই প্রথম নয়। এর আগেও বলিউডের অনেক অভিনেত্রী ও মডেল তারকার নামও রয়েছে।


একাত্তর/আরএ

তামিলনাড়ুর রাজনীতি আর রূপালী পর্দার মেলবন্ধন চিরকালই রঙিন, তবে ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনে তা যেন এক নতুন মাত্রা পেল! চেন্নাইয়ের ঐতিহ্যবাহী ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
নতুন প্রজন্মের ‘জেন-জি’ আন্দোলনকারীদের নিয়ে অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা ও সমাজকর্মী সোনু সুদ। তরুণ প্রজন্মই...
তামিলনাড়ুর মসনদে বসলেন রূপালি পর্দার সুপারস্টার ‘থালাপাতি’ বিজয়। তবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিজয়ের এই রাজকীয় শপথ অনুষ্ঠানের সব আলো যেন কেড়ে নিলেন দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণান।...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর