পরকীয়ার জেরে ভাঙছে শোয়েব-সানিয়া সংসার

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৯:১৪ পিএম

ক্রিকেট থেকে রাজনীতি- সব খানেই দুই চিরশক্রু ভারত-পাকিস্তান। তারপরও দুই দেশের কাঁটা তার বাধা হতে পারেনি শোয়েব মালিক আর সানিয়া মির্জার প্রেমে। সব বাধাকে তুচ্ছে করেই পাকিস্তানের ক্রিকেট তারকার সঙ্গে ঘর বেঁধেছিলেন ভারতের টেনিস তারকা।

এক যুগ আগে দুদেশে হইচই ফেলে দেয় ভারতের টেনিস সুন্দরী সানিয়া ও পাক ক্রিকেটার শোয়েবেন প্রেম ও বিয়ে। হায়দরাবাদের মেয়ে, ভারতীয় টেনিসের পোস্টার গার্লের হৃদয় হরণ করে নিয়েছিলেন পড়শি দেশের তারকা ক্রিকেটার। মন ভেঙেছিল সানিয়া অনুরাগীদের।

বহু আলোচনা-সমালোচনা পেরিয়ে বিয়ে। বর্তমানে এক সন্তানের অভিভাবক সানিয়া ও শোয়েব। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বিয়ে ভাঙার মুখে সানিয়া ও শোয়েবের। সন্তানের মুখ চেয়ে খাতায়-কলমে আলাদা না হলেও, দু’জনে নাকি বহুদিন ধরে একসঙ্গে থাকেন না।

image


অনেক দিন ধরেই পাকিস্তান দলে ডাক পাননা শোয়েব মালিক। ৪০ বছরের এই অলরাউন্ডারের কোন মূল্য নেই বাবরদের দলে। আবার অবসরও নেননি। তিনি নাকি এখন অন্য এক সুন্দরীর প্রেমের মজেছেন। জড়িয়েছেন পরকীয়ায়। এমনই সব খবর পাওয়া যাচ্ছে হাওয়া থেকে।

পাকিস্তানের মিডিয়াগুলো জানাচ্ছে, একটি টিভি অনুষ্ঠানের শুটিং চলার সময় এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন শোয়েব। সানিয়ার কানে খবর যেতে সময় লাগেনি। ফলে যা হবার তাই হলো। শোয়েবের সঙ্গে আর একই ছাদের নিচে থাকতে রাজি হননি সানিয়া।

নিজের ক্যারিয়ার ও সংসার দুটোকেই সমানতালে চালানোর জন্য দুবাইয়ে সংসার পেতেছিলেন সানিয়া ও শোয়েব। ছেলে ইজহানের জন্মের পর টেনিস কোর্টে ফেরেন সানিয়া। ইউএস ওপেনের পর অবসরের কথা ঘোষণা করেও পিছিয়ে এসেছিলেন।

image


বেশ কিছুদিন ধরে ইনস্টাগ্রামে ইঙ্গিতবহ পোস্ট করছেন সানিয়া। নানারকম বিখ্যাত উক্তি দিয়ে মনের অবস্থা বোঝানোর চেষ্টা করেছেন। ছেলে ইজহানের সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করে সানিয়া লেখেন, কঠিন সময়গুলোকে পার করে দেয় এই মুহূর্তগুলো।

বিয়ের ভাঙার গুঞ্জন নিয়ে মুখ খুলেননি সানিয়া-শোয়েব। দুই প্রতিবেশী দেশের ক্রীড়া তারকাদের মধ্যে প্রেমকাহিনী এখনও অনুরাগীদের আগ্রহের বিষয়। সানিয়া-শোয়েবের রসায়ন অনেকের অনুপ্রেরণার কারণ। তাঁদেরই সম্পর্ক এখন ভাঙনের মুখে।


একাত্তর/আরবিএস  

অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর