কান উৎসবে বাংলাদেশের অভিষেক

আপডেট : ০৪ জুন ২০২১, ০৭:০৪ পিএম

বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কান চলচ্চিত্র উৎসব’ এ এবছরের আসরে ‘আঁ সার্তেন রিগার্দে’ বিভাগে মনোনয়ন পেয়েছে বাংলাদেশি নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ নামের চলচ্চিত্রটি।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে কান উৎসব কর্তৃপক্ষ উৎসবের ৭৪তম আসরের জন্য ২০২১ সালের আনুষ্ঠানিক তালিকা ঘোষণা করে। কান উৎসবে মনোনয়ন পাওয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্র এটি। 

চলচ্চিত্রটি ‘আঁ সার্তেন রিগার্দে’ বিভাগে স্থান পেয়েছে। ‘আঁ সার্তেন রিগার্দে’র অর্থ ‘ভিন্ন দৃষ্টিকোণ থেকে’। তরুণ মেধাবীদের উৎসাহিত করার জন্য প্রচলিত প্রথার বাইরের শৈলি ও গল্পকে স্বীকৃতি দেওয়া হয় এ বিভাগে।  

image


ফিচার ফিল্ম হিসেবে ‘রেহানা মরিয়ম নূর’ সাদের দ্বিতীয় চলচ্চিত্র। এ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। নির্মাতা হিসেবে সাদের প্রথম চলচ্চিত্র ছিল ‘লাইভ ফ্রম ঢাকা’। 

এর আগে সাদ নির্মিত 'লাইভ ফ্রম ঢাকা' চলচ্চিত্রটি সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক ও অভিনেতার পুরস্কার পায়। এছাড়া এটি রটারডম, লোকার্নো, সিনেইউরোপাসহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।

আরও পড়ুন: যেসব পণ্যের দাম বাড়তে পারে

মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদকে অভিনন্দন জানিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী, নুরুল আলম আতিক ও অমিতাভ রেজা চৌধুরীসহ অনেকেই।

দেশের অন্যতম নির্মাতা অমিতাভ রেজা বলেন, বাংলা সিনেমার ইতিহাসে এরচেয়ে ভালো দিন আর কখনও আসেনি। 

আগামী ৬ জুলাই থেকে ফ্রান্সের কান শহরে বসছে বারো দিনের এই জমজমাট আসর। 

একাত্তর/এসজে 
টেলিভিশনের পর্দায় সবচেয়ে তুমুল জনপ্রিয় জ্ঞানভিত্তিক কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) বলতেই চোখে ভাসে শাহেনশাহ অমিতাভ বচ্চনের সেই ভরাট গলা আর চিরচেনা উপস্থিতি। কিন্তু এবার ড্রয়িংরুমের সেই...
হলিউডের সবচেয়ে চর্চিত ও রোমান্টিক জুটি 'ব্র্যাঞ্জেলিনা' ভাঙার পর দীর্ঘদিন মুখ বুজে সব সহ্য করেছেন ব্র্যাড পিট। প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি এবং তাঁদের ছয় সন্তানের সাথে সম্পর্কের চরম টানাপোড়েন...
অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের মতো বড় পর্দার মেগাস্টাররা দীর্ঘদিন ধরে টিভির পর্দায় রাজত্ব করছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও এক হেভিওয়েট নাম! দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান...
ভারতীয় বিনোদন জগতের অন্যতম শীর্ষ সংগঠন- সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন বা শিল্পী সমিতিতে লেগেছে বিরাট আগুনে হাওয়া! সংগঠনের সভাপতি পুনম ধীলন এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি পদ্মিনী কোলহাপুরের...
বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য সবার জন্য উন্মুক্ত ওয়েবসাইটে প্রকাশ করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারীত্ব বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন...
বন্দরসীমা, বহির্নোঙরে জাহাজের নিরাপত্তা, অননুমোদিত নৌযান চলাচল এবং অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের ফলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ব্যাহত ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭২৩ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর