বাবার জন্য ছেলে চঞ্চল চৌধুরীর আকুতি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০৯:০৭ পিএম

অভিনেতা চঞ্চল চৌধুরীর মন অস্থির হয়ে আছে, ভালো নেই তিনি। তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা বাবা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। হাসপাতালের আইসিইউতে আছেন চঞ্চল চৌধুরীর বাবা অশীতিপর রাধা গোবিন্দ চৌধুরী। বয়স তার ৯০ ছুঁইছুঁই।

সেরিব্র্যাল অ্যাটাক হয়েছে তার। বাবার কাছে চঞ্চলের কাতর আকুতি, সকল শঙ্কা মুছে দিয়ে যদি ফিরে আসতে বাবা। এনিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন চঞ্চল। পোস্টেই জমা হয়েছে যাবতীয় সব উৎকণ্ঠা। বাবার কাছে ছেলের আকুতি। 

চঞ্চল চৌধুরী লিখছেন, বাবা আমার শীতে খুব কাবু। আমিও বাবার মতই হয়েছি। শীত আসার অনেক আগেই বাবা শীতের কাপড় পরতে শুরু করে দেয়। বাড়িতে লেপ নামানো হয়েছে আরও এক দেড় মাস আগে। আয়োজন হয়েছে সবই, কিন্তু যার জন্য আয়োজন সেই মানুষটিই যে বাড়িতে নেই। 

তিনি আরও লেখেন, আমার সেই বাবা আইসিইউ’র শীতল কক্ষে ১২ দিন ধরে অচেতন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা বাবাকে বাঁচানোর সকল চেষ্টা করে যাই। প্রহর যেন শেষ হয় না। সকল শঙ্কা মুছে দিয়ে যদি ফিরে আসতে বাবা! 

চঞ্চলের পোস্টে জমা হয়েছে আরোগ্য বার্তা। বাবা যেন ফিরে আসেন তার। এমন প্রার্থনা অভিনেতার সহকর্মী ও ভক্তদের। বাবা অসুস্থ হওয়া সত্ত্বেও কথা রাখতে কিছু দিন আগেই কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেন চঞ্চল।

চঞ্চল চৌধুরীর ‘কারাগার’ ওয়েব সিরিয়ালের দ্বিতীয় মৌসুম মুক্তি পেয়েছে সম্প্রতি। স্ট্রিমিংয়ের দিক দিয়ে তা বেশ ভালো জায়গাতেই রয়েছে। 


একাত্তর/এসি

বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের মতো বড় পর্দার মেগাস্টাররা দীর্ঘদিন ধরে টিভির পর্দায় রাজত্ব করছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও এক হেভিওয়েট নাম! দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
সহকর্মী ও ভক্তদের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন। আজ সকালে চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর