আর্জেন্টিনার জন্য একটি শাড়ি খুঁজছেন স্বস্তিকা!

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০৯:১৫ পিএম

মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে সেই দলের জার্সি পরে পোজ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বলেছিলেন, ঠিক জার্সি নয়, নীল-সাদা রঙের শাড়ি পড়ে ছবি তুলে শেয়ার করবেন নিজের সামাজিক মাধ্যমে। 

কিন্তু কথা রাখেননি স্বস্তিকা। তাই তার ওপর বেজায় চটেছেন নেটিজেন থেকে শুরু করে তার ভক্তরা। সম্প্রতি স্বস্তিকা ইনস্টাগ্রামে বেশ কিছু শাড়ি পরা ছবি দিতেই নেটিজেনরা সেখানে তাকে ছেকে ধরেছেন। জানতে চেয়েছেন, কবে তিনি নীল-সাদা শাড়ি পড়বেন।

একজন তাকে মন্তব্য বক্সে লেখেন, দিদি তুমি যে বলেছিলে আর্জেন্টিনা জিতলে নীল সাদা শাড়ি পরবে। ওয়েট করে আছি। তোমাকে খুব খুব ভালবাসি। সেই মন্তব্যের উত্তরেই স্বস্তিকা লেখেন, একটা ভাল নীল সাদা শাড়ি খুঁজছি।

image


পাল্টা স্বস্তিকাকে ট্রোল করে এক ব্যক্তি লেখেন, সেটা তো কালীঘাট একজনই ভাল খোঁজ দিতে পারবে। যে বেস্ট নীল-সাদা শাড়ি কোথায় পাওয়া যাবে। পাল্টা জবাবে অভিনেত্রী লেখেন, আপনি খবরটা নিয়ে আমায় দিয়ে দিন। সব কাজ আমি কেন করব বলুন? আপনি খবরটা নিয়ে ওনার কাছ থেকে আমাকে দিন। আমি কিনে পরে ছবি পোস্ট করে দেব। ওকে?

আরও পড়ুন: কুখ্যাত সিরিয়াল কিলার শোভরাজ কারাগার থেকে মুক্ত

মাস দুয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি শেয়ার করে নেটিজেনদের একটা বড় অংশের রোষের মুখে পড়েছিলেন স্বস্তিকা। যদিও কটাক্ষের পাল্টা উত্তর সে সময়ও দিতে দেখা গিয়েছিল তাকে। সোজা বলে দিয়েছেন, মূখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করেন তিনি। 


একাত্তর/এসি

মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
বাংলা সেলুলয়েড জগতে স্বস্তিকা মুখোপাধ্যায় সব সময়ই সাহসী অভিনেত্রী হিসাবে পরিচিত। একই সঙ্গে তিনি ভীষণ ঠোঁটকাটা বলেও পরিচিত।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মন খারাপের কথা শনিবার দুপুর থেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল।
দরজায় কড়া নাড়ছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ উত্তেজনা। বাংলাদেশেও পছন্দের দল ও খেলোয়াড়দের ভক্ত রয়েছেন। কেউ সমর্থন করছেন আর্জেন্টিনা, কেউবা ব্রাজিল। তবে এর...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর