অবশেষে ছাড়া পেলেন ইরানি অভিনেত্রী আলিদুস্তি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১১:২৪ এএম

ইরানের আলোচিত হিজাব বিরোধী আন্দোলনে সমর্থন ও সহমর্মিতা জানানোর অপরাধে দেশটির জনপ্রিয় ও বিখ্যাত অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে ধরে নিয়ে গিয়েছিলো ইরানের কুখ্যাত নীতি বাহিনীর সদস্যরা। দুই সপ্তাহ তাঁকে আটকে রেখে বুধবার তাকে ছেড়ে দেয়া হয়েছে।

সেপ্টেম্বরে নীতি পুলিশের হেফাজতে তরুণী মাশা আমিনির মৃত্যুর পরই উত্তাল হয়ে ওঠে ইরান। সরকার বিরোধী সেই বিক্ষোভকে সমর্থন সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন আলিদুস্তি। ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগে গত ডিসেম্বরে তাঁকে গ্রেপ্তার করে প্রশাসন।

image


ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, বুধবার তাঁকে জামিন দেয় আদালত। জামিন পাওয়ার পরই আলিদুস্তিকে ফুল দিয়ে স্বাগত জানান তাঁর অনুরাগীরা। ২০১৬ সালে অস্কার জয়ী ছবি‘দ্য সেলসম্যান’-এর অভিনয় করেছিলেন আলিদুস্তি।

এছাড়াও ইরানের জনপ্রিয় টিভি অনুষ্ঠানগুলিতে নিয়মিত দেখা যায় তাঁকে। গ্রেপ্তারের পরই তাঁর মুক্তি চেয়ে আবেদন জানান বহু অভিনেতা-অভিনেত্রী। ‘অ্যাভেঞ্জার’ খ্যাত অভিনেতা মার্ক রাফেলো সম্প্রতি একটি ছবি পোস্ট করেন।

তাতে দেখা যাচ্ছে, আলিদুস্তির মুক্তি চেয়ে স্বাক্ষর করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ৬০০-র বেশি কলাকুশলী। আলিদুস্তির মুক্তির দাবিতে ইরানের অস্কার জয়ী পরিচালক আসগর ফারহাদি আবেগঘন বক্তব্য রেখেছিলেন।

তাঁর কথায়, ‘আমি আলিদুস্তির সঙ্গে চারটি ছবিতে কাজ করেছি। দেশবাসীর ন্যায্য দাবিকে সমর্থন জানিয়ে এখন তিনি জেলে রয়েছেন। এই সমর্থন জানানো যদি অপরাধ হয়, তাহলে দেশের হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ অপরাধী।’ 


একাত্তর/এআর

অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর