এবার মৃনাল সেন হয়ে আসছেন চঞ্চল চৌধুরী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০২:৩৯ পিএম

হাওয়া আর কারাগারের পর এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতের প্রখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘মৃণাল সেন’ হয়ে আসছেন তিনি। একদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবিটির ফার্স্ট লুক। আর এতেই পড়ে গেছে হৈ চৈ। 

ফার্স্ট লুকে দেকা যাচ্ছে, চোখে মোটা কালো ফ্রেমের চশমা। বাঁ হাত কপালে, যেন ভাবুক। হাতে গনগনে সুখটান। চুলে ব্যাক ব্রাশ, ঘাড় ছুঁয়েছে। চাওনি ওপরে। সেই একই চেহারা নিয়ে পর্দায় হাজির হচ্ছেন চঞ্চল চৌধুরী। এতেই বাজিমাৎ নেট দুনিয়া, ছবিটি এখন রীতিমতো ভাইরাল। 

image

কিছুদিন আগেই সৃজিত তাঁর নতুন ছবি ‘পদাতিক’ নিয়ে হৈ চৈ ফেলেন একের পর এক চমক দিয়ে। প্রথমে আসে চঞ্চল চৌধুরীর নাম এবং পরে মনামী ঘোষ। সৃজিতের সঙ্গে এই প্রথম কাজ করতে যাচ্ছেন মনামী। আর চঞ্চল-মনামী এই প্রথম একসঙ্গে কাজ করছেন।

ছবিতে ‘গীতা সেনের’ ভূমিকায় অভিনয় করছেন মনামী ঘোষ। চঞ্চলের সঙ্গে মনামীর ফার্স্ট লুক সমান চমক নিয়ে এসেছে। কানের ওপর দিয়ে পেতে আঁচড়ানো চুলে, হাত খোঁপা। এক পাল্টা আঁচল জড়ানো গায়ে। কানে ছোট দুল, কপালে একটু বড় টিপ। মুখে শান্ত, মলিন ভাব।


একাত্তর/এআর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মন খারাপের কথা শনিবার দুপুর থেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে সোমবার। উপমহাদেশের বিখ্যাত পরিচালক মৃণাল সেনের বায়োপিক।
দেশের ওটিটি কনটেন্টগুলোতে ভিন্নধর্মী কাজ দিয়ে বারবারই চমকে দিয়েছেন চঞ্চল চৌধুরী। এদিকে থ্রিলার ঘরানার একাধিক কাজ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন নির্মাতা ভিকি জাহেদ।
‘সাদা সাদা কালা কালা’ গানটি বাংলার এই প্রজন্মের সবার মনে হয়তো গেঁথে আছে। এটি মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ চলচ্চিত্রের গান। সিনেমার চেয়ে এই গানই যেন বেশি জনপ্রিয় হয়ে ওঠেছিল।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর